✕

সর্বশেষ :
নতুন সম্পর্কে জড়ানোর গুঞ্জন নিয়ে মুখ খুললেন সানিয়া প্রোটিয়াদের বিপক্ষে বাংলাদেশের সাফল্যের কথা জানালেন ব্যাটিং পরামর্শক জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশ টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুনের ঘটনায় আসামি ২২২৪ কানাডা-মেক্সিকোর সঙ্গে রপ্তানি বাড়াতে চায় ওয়াশিংটন বাহরাইনে ড্রোন হামলা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি দাবি, বাড়ছে যুদ্ধের শঙ্কা ভারতের আসামে ট্রাক-মিনিবাসের সংঘর্ষে নিহত ২৩ কিউবাকে ‘ব্যর্থ রাষ্ট্র’ আখ্যা দিয়ে সামরিক অভিযানের ইঙ্গিত ট্রাম্পের রংপুরে ট্রাকচাপায় শিশু নিহত, আহত মা গোপালগঞ্জে এমপির বহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, বিএনপি নেতা নিহত

বাংলাদেশের সঙ্গে কনস্যুলার সংলাপ করতে চায় ভারত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-১৩, | ২১:৩০:৩২ |

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী সম্পর্ক বজায় রাখতে আগ্রহী ভারত। এ লক্ষ্যে বাণিজ্য, রেল যোগাযোগ, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে নিয়মিত আলোচনা ও বৈঠক হচ্ছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের সঙ্গে পরবর্তী কনস্যুলার সংলাপ উভয় পক্ষের সুবিধাজনক সময়ে আয়োজন করতে চায় ভারত।

আজ শুক্রবার দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে পরবর্তী কনস্যুলার সংলাপ উভয় পক্ষের সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে ভ্রমণসংক্রান্ত সংশোধিত ব্যবস্থার বিষয়েও আলোচনা হবে। বিদ্যমান দ্বিপক্ষীয় কাঠামোর আওতায় বাংলাদেশের সঙ্গে সব বিষয়ে আলোচনা করতে ভারত প্রস্তুত রয়েছে।

এর আগে আগামী ১৭ ও ১৮ নভেম্বর ঢাকায় অনুষ্ঠেয় দুই দেশের পঞ্চম কনস্যুলার সংলাপ স্থগিত করা হয়।

এ বিষয়ে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের মুখপাত্র সাইদুর রহমান গণমাধ্যমকে বলেছেন, ‘অক্টোবরের শেষে ঢাকায় কনস্যুলার সংলাপ হওয়ার কথা থাকলেও দুদেশের আলোচনার প্রেক্ষিতে তা পেছানো হয়। এরপর অক্টোবরের শেষে এক কূটনৈতিকপত্রে ১৭ ও ১৮ নভেম্বর ওই সংলাপের তারিখ নির্ধারণের প্রস্তাব করে ভারত। তবে, বাংলাদেশের জন্য সুবিধাজনক সময় বিবেচনায় এই মাসের শেষে তারিখ পুনর্নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। তারিখ পুনর্নির্ধারণের অনুরোধ জানিয়ে গত সপ্তাহে ভারতকে কূটনৈতিকপত্র পাঠানো হয়।’

বাংলাদেশ ও ভারতের মধ্যে ২০১৭ সালে শুরু হওয়া কনস্যুলার সংলাপ এর আগে চারবার অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ ২০২৪ সালের মে মাসে চতুর্থ সংলাপ অনুষ্ঠিত হয় ভারতের রাজধানী দিল্লিতে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..