✕

সর্বশেষ :
নতুন সম্পর্কে জড়ানোর গুঞ্জন নিয়ে মুখ খুললেন সানিয়া প্রোটিয়াদের বিপক্ষে বাংলাদেশের সাফল্যের কথা জানালেন ব্যাটিং পরামর্শক জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশ টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুনের ঘটনায় আসামি ২২২৪ কানাডা-মেক্সিকোর সঙ্গে রপ্তানি বাড়াতে চায় ওয়াশিংটন বাহরাইনে ড্রোন হামলা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি দাবি, বাড়ছে যুদ্ধের শঙ্কা ভারতের আসামে ট্রাক-মিনিবাসের সংঘর্ষে নিহত ২৩ কিউবাকে ‘ব্যর্থ রাষ্ট্র’ আখ্যা দিয়ে সামরিক অভিযানের ইঙ্গিত ট্রাম্পের রংপুরে ট্রাকচাপায় শিশু নিহত, আহত মা গোপালগঞ্জে এমপির বহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, বিএনপি নেতা নিহত

লজ্জার রেকর্ড গড়ে কিউইদের কাছে হারল ভারত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-১৩, | ১৫:০৩:২৪ |

ক্রিকেট অনিশ্চয়তার খেলা। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে যা ঘটল, তা ভারতীয় ক্রিকেটের ইতিহাসে নজিরবিহীন। ওয়ানডে ক্রিকেটে বিশ্বের এক নম্বর দল ভারত প্রথম তিনটি উইকেট হারাল কোনও রান না তুলেই। তাতে এক লজ্জার রেকর্ড নতুন করে লিখেছেন বিরাট কোহলিরা। 

এছাড়া নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডেতে ভারতের সর্বনিম্ন রানের রেকর্ড ভেঙে গেছে। এই ম্যাচে মাত্র ৮৯ রানে অলআউট হয়েছে ভারত। এর আগে নিউজিল্যান্ডে ভারতের সর্বনিম্ন স্কোর ছিল ৯২। ২০১৯ সালে হ্যামিল্টনে এই রেকর্ড হয়েছিল। শুক্রবার (১৩ নভেম্বর) মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে সেই রেকর্ড পেছনে ফেলল ভারত। ৩৩৪ রানের লক্ষ্যে নেমে ২৬.৪ ওভারেই গুটিয়ে যায় তারা। ম্যাচটা হেরেছে ২৪৪ রানে।

সবচেয়ে বেশি রানে হারের রেকর্ডটাও গড়া হয়ে যেত। ২০০০ সালে শারজায় শ্রীলঙ্কার কাছে ২৪৫ রানে হেরেছিল ভারত। সেটাই এখন পর্যন্ত দলটির সবচেয়ে বেশি রানে হারের রেকর্ড। সে রেকর্ডটা একটুর জন্য অক্ষত রয়ে গেছে দলটির। আজ তারা ম্যাচটা হেরেছে ২৪৪ রানে।

এই ম্যাচে আরেকটি অবাঞ্ছিত রেকর্ডও হয়েছে। ওয়ানডেতে এই প্রথম একটি ইনিংসের প্রথম ওভারে তিন ব্যাটসম্যান হারাল ভারত। ম্যাট হেনরির করা সেই ওভারে রোহিত শর্মা, বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ার কোনো রান না করেই ফেরেন। ভারতের স্কোর হয় ০/৩। এভাবে রান না করেই প্রথম তিন উইকেট হারানোর ঘটনা ওয়ানডেতে এটি পঞ্চমবার।

টস জিতে ভারত আগে বোলিং নেয়। আগে ব্যাট করে নিউজিল্যান্ড ৫০ ওভারে তোলে ৩৩৩ রান। দলের হয়ে সবচেয়ে বেশি ১২৫ রান করেন উইল ইয়াং। তবে শুরুটা করে দিয়ে গিয়েছিলেন টিম সাইফার্ট, তিনি করেন ৪৮ বলে ৫৮। ভারতের বোলারদের মধ্যে অক্ষর প্যাটেল, আকিব নবি ও গুরনুর ব্রার নেন দুটি করে উইকেট। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..