✕

সর্বশেষ :
নতুন সম্পর্কে জড়ানোর গুঞ্জন নিয়ে মুখ খুললেন সানিয়া প্রোটিয়াদের বিপক্ষে বাংলাদেশের সাফল্যের কথা জানালেন ব্যাটিং পরামর্শক জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশ টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুনের ঘটনায় আসামি ২২২৪ কানাডা-মেক্সিকোর সঙ্গে রপ্তানি বাড়াতে চায় ওয়াশিংটন বাহরাইনে ড্রোন হামলা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি দাবি, বাড়ছে যুদ্ধের শঙ্কা ভারতের আসামে ট্রাক-মিনিবাসের সংঘর্ষে নিহত ২৩ কিউবাকে ‘ব্যর্থ রাষ্ট্র’ আখ্যা দিয়ে সামরিক অভিযানের ইঙ্গিত ট্রাম্পের রংপুরে ট্রাকচাপায় শিশু নিহত, আহত মা গোপালগঞ্জে এমপির বহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, বিএনপি নেতা নিহত

ফ্রান্সকে হারিয়ে ৬৪ বছরের আক্ষেপ ঘোচাল ইতালি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-১৩, | ১৪:৫৩:৪৫ |

শুরুতে গোলকিপারের ভুলে পিছিয়ে পড়ল ইতালি। তবে ফ্রান্সের বিপক্ষে ঘুরে দাঁড়াতে খুব একটা বেশি সময় নিল না আজ্জুরিরা। এরপর দ্বিতীয়ার্ধে আরও দুই গোল করে ফরাসিদের ম্যাচ থেকে ছিটকে দিল স্বাগতিকরা।

মিলানের সান সিরোতে বৃহস্পতিবার রাতে ফ্রান্সকে ৩-১ ব্যবধানে হারিয়েছে ইতালি। আজ্জুরিদের হয়ে জোড়া গোল করেছেন পিও এসপোসিতো। একটি গোল গোল করেন দাভিদে ফ্রাত্তেসি। ফ্রান্সের হয়ে একটি গোল করেন মাইকেল অলিসে।

এই জয়ে ইউয়েফা নেশনস লিগের গ্রুপে শীর্ষে উঠেছে ইতালি। লিগ ১ গ্রুপ এ তে পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট তাদের। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে দুই নম্বরে ফ্রান্স।

চোটের কারণে এই ম্যাচে খেলেননি ফ্রান্সের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। তবে তার অনুপস্থিতি শুরুতে খুব একটা বুঝতে দেয়নি দলটি। ম্যাচের দশম মিনিটেই মাইকেল অলিসের গোলে এগিয়ে যায় ফ্রান্স। ইতালির গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মার ভুলের সুযোগ কাজে লাগিয়ে বল জালে পাঠান বায়ার্ন ফরোয়ার্ড।

২৬তম মিনিটে নিকোলো কামবিয়াগির পাস থেকে গোল করে ইতালিকে সমতায় ফেরান পিও এসপোসিতো। বিরতির আগে আর কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধের শুরুতে রায়ান শেরকির শট পোস্টে লেগে ফিরে আসে। এরপর কামবিয়াগিকে পেনাল্টি বক্সে ফাউল করলে পেনাল্টি পায় ইতালি। তবে ৬০তম মিনিটে স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন পিওর বড় ভাই সেবাস্তিয়ানো এসপোসিতো।

তবে তিন মিনিট পরই এগিয়ে যায় ইতালি। ফেদেরিকো দিমার্কোর ক্রস থেকে কাছ থেকে বল জালে পাঠান ফ্রাত্তেসি। ৭৫তম মিনিটে দায়ো উপামেকানোর ফাউলে আবার পেনাল্টি পায় স্বাগতিকেরা। এবার আর ভুল করেননি পিও। স্পট কিক থেকে গোল করে দলের জয় নিশ্চিত করেন তিনি।

এই ম্যাচে ইতালির হয়ে একসঙ্গে খেলেছেন দুই ভাই পিও ও সেবাস্তিয়ানো এসপোসিতো। ১৯১০ সালের পর প্রথমবার একই ম্যাচে ইতালির হয়ে খেললেন দুই ভাই। ফ্রান্সের বিপক্ষে নিজেদের মাঠে ইতালির এটি প্রথম জয় ১৯৬২ সালের পর। আজ্জুরিরা। ফ্রান্সের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই ম্যাচ দিয়ে প্রথম হারের স্বাদ পেলেন জিনেদিন জিদান।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..