✕

সর্বশেষ :
নতুন সম্পর্কে জড়ানোর গুঞ্জন নিয়ে মুখ খুললেন সানিয়া প্রোটিয়াদের বিপক্ষে বাংলাদেশের সাফল্যের কথা জানালেন ব্যাটিং পরামর্শক জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশ টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুনের ঘটনায় আসামি ২২২৪ কানাডা-মেক্সিকোর সঙ্গে রপ্তানি বাড়াতে চায় ওয়াশিংটন বাহরাইনে ড্রোন হামলা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি দাবি, বাড়ছে যুদ্ধের শঙ্কা ভারতের আসামে ট্রাক-মিনিবাসের সংঘর্ষে নিহত ২৩ কিউবাকে ‘ব্যর্থ রাষ্ট্র’ আখ্যা দিয়ে সামরিক অভিযানের ইঙ্গিত ট্রাম্পের রংপুরে ট্রাকচাপায় শিশু নিহত, আহত মা গোপালগঞ্জে এমপির বহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, বিএনপি নেতা নিহত

শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় কমেছে দাম

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-১৩, | ১৪:৫০:৩৬ |

শুক্রবার বগুড়ার রাজাবাজার, ফতেহ আলী বাজার ও কলোনী বাজারসহ বেশি কিছু বাজার ঘুরে দেখা যায়, শীতকালীন শাকসবজির সরবরাহ আগের চেয়ে বেড়ে গেছে। কেজি প্রতি দাম কমেছে ২০ থেকে ২৫ টাকা পর্যন্ত।

ব্যবসায়ীরা বলছেন, বাজারে শীতের নতুন সবজির সরবরাহ বেড়েছে। সরবরাহ বেশি থাকায় দামও কমেছে।

বগুড়ার বাজারে প্রতি কেজি শিম ৪০ থেকে ৫০ টাকা, কাঁচা মরিচ ৩০ থেকে ৪০ টাকা, বেগুন ৩০ থেকে ৪০ টাকা, চিচিঙ্গা ৩০ টাকা, ঢেঁড়স ৩০ টাকা, লাউ ৩০ থেকে ৪০ টাকা এবং পেঁপে ২০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি কেজি পটল ৩০ টাকা, কচু ৪০ টাকা, ফুলকপি ২০ টাকা ও মুলা ১০ থেকে ১৫টাকা দরে বিক্রি হচ্ছে। বাধাকপি প্রতি পিস বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। পেঁয়াজ ৪৫ থেকে ৫০ টাকা, টমেটো ১৪০ টাকা, গাজর ১৬০ টাকা, শসা ৪০টাকা, আলু ২৫ থেকে ৩০ টাকায় বিক্রি হতে দেখা যায়।

অন্যদিকে মাছের বাজারেও স্থিতিশীল রয়েছে। কমেছে রুই, কাতলা, তেলাপিয়া ও ছোট মাছসহ অন্যান্য মাছের দাম। বাজারে প্রতি কেজি রুই মাছ বিক্রি হচ্ছে ২৫০ থেকে ২৮০টাকা, কাতলা ৩০০ থেকে ৩৫০টাকা, তেলাপিয়া ১৪০ টাকা, পাঙাশ ১৮০ থেকে ২০০ টাকা, পাবদা ১৫০ থেকে ২০০টাকা এবং কৈ মাছ ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া টেংরা মাছ ৪০০, গলদা চিংড়ি ৭০০টাকা, সিলভার কার্প ও গ্রাস কার্প ১৮০ থেকে ২০০ টাকায় বিক্রি হতে দেখা যায়। তবে ইলিশের দাম এখনো সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে।

আকার ও মান অনুযায়ী প্রতি কেজি ইলিশের দাম ৮০০ থেকে ২ হাজার ৫০০ টাকা।

মুরগির বাজারে দামের তেমন পরিবর্তন হয়নি। বর্তমানে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৮০ টাকা, সোনালী মুরগি ৩২০ টাকা এবং লেয়ার মুরগি ৩২০ টাকা এবং দেশি মুরগি ৫৫০টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংস ৭৬০টাকা ও খাসির মাংস ১হাজার থেকে ১১’শ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ডিমের দামও আগের মতো রয়েছে। প্রতি হালি ফার্মের মুরগির ডিম ৪৮ থেকে ৫০ টাকা এবং হাঁসের ডিম ৭০টাকা
হালিতে বিক্রি হচ্ছে।

বাজারে সবজি কিনতে আসা রুস্তম আলী বলেন, শীতকালীন সব ধরণের সবজির সরবরাহ বাড়ায় দাম অনেক কম। বিশেষ করে ফুলকপি, মুলা, করলা, পেঁপে, বেগুন কম দামে পাওয়া যাচ্ছে।

কলোনী বাজারের সবজি ব্যবসায়ী মোঃ মামুন মিয়া জানান, আগের তুলানায় বাজারে সবজির সরবরাহ বেড়েছে। যে কারণে সব ধরণের সবজির দাম কম।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..