✕

সর্বশেষ :
নতুন সম্পর্কে জড়ানোর গুঞ্জন নিয়ে মুখ খুললেন সানিয়া প্রোটিয়াদের বিপক্ষে বাংলাদেশের সাফল্যের কথা জানালেন ব্যাটিং পরামর্শক জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশ টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুনের ঘটনায় আসামি ২২২৪ কানাডা-মেক্সিকোর সঙ্গে রপ্তানি বাড়াতে চায় ওয়াশিংটন বাহরাইনে ড্রোন হামলা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি দাবি, বাড়ছে যুদ্ধের শঙ্কা ভারতের আসামে ট্রাক-মিনিবাসের সংঘর্ষে নিহত ২৩ কিউবাকে ‘ব্যর্থ রাষ্ট্র’ আখ্যা দিয়ে সামরিক অভিযানের ইঙ্গিত ট্রাম্পের রংপুরে ট্রাকচাপায় শিশু নিহত, আহত মা গোপালগঞ্জে এমপির বহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, বিএনপি নেতা নিহত

আমার ফোন ট্যাপ করেন প্রধানমন্ত্রী: রাহুল গান্ধী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-১৩, | ১৪:৩৩:৪৩ |

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে নিজের মোবাইল ফোন ট্যাপ (আড়ি পাতা) করার গুরুতর অভিযোগ তুলেছেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি অনলাইন ইন্টারেক্টিভ সেশনে অংশ নিয়ে তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন। নিজের হাতে থাকা মোবাইল ফোনটি উঁচিয়ে ধরে রাহুল দাবি করেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সমস্ত প্রমাণ তার এই ফোনেই রয়েছে এবং প্রধানমন্ত্রী নিজেও তা জানেন। একইসঙ্গে তিনি বিভিন্ন ইস্যুতে প্রধানমন্ত্রীকে সরাসরি মুখোমুখি বিতর্কে বসার চ্যালেঞ্জ পুনর্ব্যক্ত করেছেন।

ইনস্টাগ্রামে সমর্থকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার একপর্যায়ে ‘আস্ক মি’ সেশনে রাহুল গান্ধী সরাসরি মোদিকে নিশানা করেন। নিজের মোবাইল ফোনটি প্রদর্শন করে তিনি বলেন, প্রমাণ এই ফোনেই আছে, আর প্রধানমন্ত্রী তা জানেন। কারণ, তিনি আমার ফোন ট্যাপ করেন।

তবে সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ফোন ট্যাপ করার এই গুরুতর অভিযোগের সপক্ষে রাহুল গান্ধী ওই সেশনে কোনো যাচাইযোগ্য প্রযুক্তিগত প্রমাণ উপস্থাপন করেননি। এদিনের সেশনে তিনি প্রধানমন্ত্রীর সাথে সরাসরি একটি প্রকাশ্য বিতর্কে বসার দাবিটি আবারও জোরালোভাবে তুলে ধরেন।

উল্লেখ্য, রাহুল গান্ধী এর আগেও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ফোন ট্যাপিংয়ের অভিযোগ এনেছিলেন। অতীতে তিনি দাবি করেছিলেন যে, কেন্দ্রীয় সংস্থাগুলোর মাধ্যমে আড়ি পাতার জন্য তার এবং আরও অনেক রাজনীতিবিদের ফোনে পেগাসাস স্পাইওয়্যার প্রবেশ করানো হয়েছিল। ২০২৩ সালে তিনি অভিযোগ করে বলেছিলেন, আমার নিজের ফোনেই পেগাসাস ছিল। বিপুল সংখ্যক রাজনীতিবিদের ফোনে পেগাসাস রয়েছে। গোয়েন্দা কর্মকর্তারা আমাকে ফোন করে বলেছেন, আপনি ফোনে কী বলছেন সে বিষয়ে দয়া করে সতর্ক থাকুন, কারণ আমরা সবকিছু রেকর্ড করছি। তবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বরাবরই এই সমস্ত অভিযোগ অস্বীকার ও প্রত্যাখ্যান করা হয়েছে।

শুক্রবারের আলোচনায় রাহুল গান্ধী তাঁর কাছে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ‘প্রমাণ’ থাকার বিষয়টি পুনর্ব্যক্ত করে বলেন, কে বিদেশি শক্তির দ্বারা নিয়ন্ত্রিত এবং কে দেশবিরোধী, মুখোমুখি বিতর্ক হলেই সেই প্রশ্নের চূড়ান্ত মীমাংসা হয়ে যাবে।

সূত্র: এনডিটিভি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..