✕

সর্বশেষ :
ইরান যুদ্ধের খরচ মিত্র দেশগুলোর কাছ থেকে আদায় করতে চান ট্রাম্প সৌরবিদ্যুৎ স্থাপন বিল সংসদে, অধ্যাদেশ জারি নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে নাজিবের বিতর্ক খেজুরের রসের ভাঁড় তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা জেমস বন্ডের চরিত্রে হৃতিক? ভেজাল মধুর স্বাস্থ্যঝুঁকি কতখানি ফ্রান্সে সুপারমার্কেটে সাইবার হামলার অভিযোগ প্রত্যাখ্যান ইরানের ২০২৭ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ-দ্বাদশ শ্রেণিতে এআই শিক্ষা যুক্ত হচ্ছে : শিক্ষামন্ত্রী নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করল ইরান ২০২৮ অলিম্পিকের অ্যাথলেটদের লাগবে নতুন যোগ্যতা ফিফা প্রেসিডেন্ট নির্বাচনে ইনফান্তিনোর প্রতিদ্বন্দ্বী হতে পারেন ওয়েঙ্গার

নভেম্বর মাসের প্রথম ৯ দিনে প্রবাসী আয় এলো ১৫ হাজার ৯০৯ কোটি টাকা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-১১, | ০১:৪৮:৩৭ |

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৯ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ৩০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৫ হাজার ৯০৯ কোটি ২০ লাখ টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের নভেম্বর মাসের প্রথম ৯ দিনে রেমিট্যান্স এসেছিল ৯৭ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৩১ দশমিক ৬০ শতাংশ।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৯ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৭৪ কোটি ৮০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ১১২ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে শতকরা ১৪ দশমিক ৬০ ভাগ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..