✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ঢাকায় চীনা প্রতিরক্ষামন্ত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৪-২৭, | ০৭:৫৪:২৫ |

একদিনের সফরে ঢাকা পৌঁছেছেন চীনের স্টেট কাউন্সেলর ও প্রতিরক্ষামন্ত্রী উই ফেংহে। মঙ্গলবার (২৭ এপ্রিল) সকাল পৌনে ১১টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বিন্দরে অবতরণ করে তাঁকে বহনকারী বিমান।

বিমান বন্দরে চীনা প্রতিরক্ষামন্ত্রীকে অভ্যর্থনা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

বিভিন্ন সূত্রে জানা গেছে, বিমান বন্দর থেকে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে গিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন চীনা প্রতিরক্ষামন্ত্রী। বিকেল ৩টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। এ ছাড়া সেনাপ্রধান আজিজ আহমেদের সঙ্গেও তাঁর সাক্ষাৎ হতে পারে। সফর শেষে আজই তিনি শ্রীলঙ্কায় কলম্বোর উদ্দেশে ঢাকা ছাড়বেন।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, গত বছর নভেম্বর মাসেই নেপাল ও বাংলাদেশ সফরের কথা ছিল চীনের প্রতিরক্ষামন্ত্রীর। সে সময় তিনি নেপাল সফর করলেও বাংলাদেশ সফর স্থগিত হয়। এবার তিনি সেই স্থগিত হওয়া সফরে আসছেন। তাঁর বাংলাদেশ সফর কয়েক ঘণ্টার হলেও শ্রীলঙ্কা সফর প্রায় তিন দিনের। সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ২০১৯ সালে চীন সফরকালে প্রতিরক্ষামন্ত্রী উই ফেংহের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।

চীনের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা সম্পর্ক অত্যন্ত জোরালো। বাংলাদেশে সামরিক ও প্রতিরক্ষা সরঞ্জামের বেশির ভাগই আসে চীন থেকে। এ সম্পর্ক আরো জোরালো করার আগ্রহ আছে চীনের। অন্যদিকে বাংলাদেশও নির্দিষ্ট কোনো বলয়ে না ঢুকে ‘সবার সঙ্গে বন্ধুত্বের’ নীতি অনুসরণ করে চীনের সঙ্গে সম্পর্ক আরো জোরদার করতে চায়। কভিড মহামারির দ্বিতীয় ঢেউয়ের সময় বাংলাদেশ ভ্যাকসিনের জন্য চীনের সহযোগিতা চেয়েছে। চীন প্রাথমিকভাবে পাঁচ লাখ ভ্যাকসিন উপহার হিসেবে পাঠানোর আশ্বাস দিয়েছে।

এর আগে চলতি মাসের শুরুর দিকে বাংলাদেশ সফরে এসেছিলেন ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে। সে সময় তিনি উপহার হিসেবে এক লাখ ডোজ ভ্যাকসিন নিয়ে এসেছিলেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..