✕

সর্বশেষ :
সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি আজারবাইজানের সঙ্গে টানাপোড়েন নিরসনে বাকু সফরে যাচ্ছেন এরদোগান জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত কয়েক ডজন পোল্যান্ডে বন্দুকধারীর গুলিতে নিহত ৬, আহত অন্তত ১৫ ব্যাংক ধসের ঘটনায় অভিশংসিত প্যারাগুয়ের সাবেক প্রেসিডেন্ট পেনার বিরুদ্ধে মামলা নাৎসি জার্মানির ইহুদিবিরোধী সহিংসতার শেষ সাক্ষীদের একজন ৯৪ বছর বয়সী জর্জ শেফি নিউজিল্যান্ডের নির্বাচন: এবার কী ঘটতে যাচ্ছে? করাচির রেস্তোরাঁয় রোবটের খাবার পরিবেশন, ভবিষ্যতের স্বাদ পাচ্ছেন ভোজনরসিকরা অনলাইনে ইলিশ বিক্রিতে জেলা প্রশাসনের লাইসেন্স নিতে হবে চাঁদপুরের ব্যবসায়ীদের

সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-০৮, | ১৭:১৫:৪৫ |

চলতি আমন মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে সাড়ে ৮ লাখ টন ধান ও চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

জানা গেছে, ৩৫ টাকা কেজি দরে সরাসরি কৃষকদের কাছ থেকে ৩ লাখ মেট্রিক টন ধান কেনা হবে। 

এছাড়া ৪৯ টাকা কেজি দরে ৫ লাখ টন সিদ্ধ চাল এবং ৪৮ টাকা কেজি দরে ৫০ হাজার টন আতপ চাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

আজ রোববার খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

এদিন বৈঠক শেষে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলনকক্ষে খাদ্যমন্ত্রী আফরোজা খানম সাংবাদিকদের এসব তথ্য জানান।

উল্লেখ্য, আগামী ১৪ নভেম্বর থেকে আমন ধান সংগ্রহ এবং ১ ডিসেম্বর থেকে চাল সংগ্রহ শুরু হবে। আমন ধান ও চাল সংগ্রহ চলবে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

প্রসঙ্গত, ২০২৫ সালে সরকার প্রতি কেজি ৫০ টাকায় সিদ্ধ চাল, ৪৯ টাকায় আতপ চাল এবং ৩৪ টাকায় ধান কিনেছিলো। ওই বছর ১ লাখ ৫৩ হাজার মেট্রিক টন ধান এবং ৯ লাখ মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়েছিলো।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..