✕

সর্বশেষ :
সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি আজারবাইজানের সঙ্গে টানাপোড়েন নিরসনে বাকু সফরে যাচ্ছেন এরদোগান জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত কয়েক ডজন পোল্যান্ডে বন্দুকধারীর গুলিতে নিহত ৬, আহত অন্তত ১৫ ব্যাংক ধসের ঘটনায় অভিশংসিত প্যারাগুয়ের সাবেক প্রেসিডেন্ট পেনার বিরুদ্ধে মামলা নাৎসি জার্মানির ইহুদিবিরোধী সহিংসতার শেষ সাক্ষীদের একজন ৯৪ বছর বয়সী জর্জ শেফি নিউজিল্যান্ডের নির্বাচন: এবার কী ঘটতে যাচ্ছে? করাচির রেস্তোরাঁয় রোবটের খাবার পরিবেশন, ভবিষ্যতের স্বাদ পাচ্ছেন ভোজনরসিকরা অনলাইনে ইলিশ বিক্রিতে জেলা প্রশাসনের লাইসেন্স নিতে হবে চাঁদপুরের ব্যবসায়ীদের

অনলাইনে ইলিশ বিক্রিতে জেলা প্রশাসনের লাইসেন্স নিতে হবে চাঁদপুরের ব্যবসায়ীদের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-০৮, | ১৬:৩৮:২৪ |

(বাসস) : চাঁদপুরের ইলিশের সুনাম ব্যবহার করে অনলাইনে প্রতারণা বন্ধ এবং ইলিশ মাছের মান ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে অনলাইনে ইলিশ বিক্রির জন্য ব্যবসায়ীদের লাইসেন্স দেওয়ার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।

এ লক্ষ্যে আগ্রহী ব্যবসায়ীদের আগামী ১৫ নভেম্বরের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে বলা হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করে আগামী ৩০ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে লাইসেন্স গ্রহণ করতে হবে।

গত বুধবার (৪ নভেম্বর) চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান স্বাক্ষরিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুস্বাদু ইলিশের জন্য চাঁদপুর দেশজুড়ে পরিচিত। ইলিশের স্বাদ ও সুনাম অক্ষুণ্ন রাখা এবং এর মূল্য নিয়ন্ত্রণে জেলা প্রশাসন বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। তবে চাঁদপুরের ইলিশের নাম ব্যবহার করে বিভিন্ন অসাধু ব্যবসায়ী ভুয়া ফেসবুক পেজ খুলে দেশবাসীর সঙ্গে প্রতারণা করছে।

এ ধরনের প্রতারণা রোধে অনলাইনে ইলিশ মাছ বিক্রির জন্য ব্যবসায়ীদের লাইসেন্স দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগ্রহী ব্যবসায়ীদের জেলা প্রশাসকের কার্যালয় থেকে যোগ্যতা সাপেক্ষে নির্ধারিত আবেদন ফরম (পরিশিষ্ট-ক) সংগ্রহ করে ১৫ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে। একই সঙ্গে পরিশিষ্ট-খ-তে উল্লেখিত প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করে ৩০ নভেম্বরের মধ্যে লাইসেন্স গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে বিস্তারিত তথ্য ও আবেদনসংক্রান্ত নির্দেশনা চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে জানা যাবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..