✕

সর্বশেষ :
সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি আজারবাইজানের সঙ্গে টানাপোড়েন নিরসনে বাকু সফরে যাচ্ছেন এরদোগান জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত কয়েক ডজন পোল্যান্ডে বন্দুকধারীর গুলিতে নিহত ৬, আহত অন্তত ১৫ ব্যাংক ধসের ঘটনায় অভিশংসিত প্যারাগুয়ের সাবেক প্রেসিডেন্ট পেনার বিরুদ্ধে মামলা নাৎসি জার্মানির ইহুদিবিরোধী সহিংসতার শেষ সাক্ষীদের একজন ৯৪ বছর বয়সী জর্জ শেফি নিউজিল্যান্ডের নির্বাচন: এবার কী ঘটতে যাচ্ছে? করাচির রেস্তোরাঁয় রোবটের খাবার পরিবেশন, ভবিষ্যতের স্বাদ পাচ্ছেন ভোজনরসিকরা অনলাইনে ইলিশ বিক্রিতে জেলা প্রশাসনের লাইসেন্স নিতে হবে চাঁদপুরের ব্যবসায়ীদের

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-০৮, | ১৭:১৩:৫১ |

(বাসস) : উত্তরের জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে কমছে তাপমাত্রা। ভোরের কুয়াশা, হিমেল বাতাস আর ঘন আর্দ্রতায় বাড়ছে শীতের অনুভূতি। দিনের বেলায় রোদের তেজ থাকলেও সন্ধ্যা নামার পর ঠান্ডা বাড়তে থাকে।

আজ রোববার সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১শ’ শতাংশ।

গতকাল শনিবার সকাল ৯টায় তাপমাত্রা ছিল ১৭.২ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে শূন্য দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

সকাল গড়িয়ে সূর্যের দেখা মিললে তাপমাত্রা কিছুটা বাড়লেও ভোর ও সন্ধ্যার ঠান্ডা অনুভূতি থাকছে বেশ ভালোভাবেই। বিশেষ করে ভোরের হিমেল বাতাসের মধ্যেই বের হওয়া শ্রমজীবী মানুষকে দিনের কর্মযজ্ঞ শুরু করতে হচ্ছে। 

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গতকাল শনিবার পঞ্চগড়ে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ফলে দিনের বেলায় রোদের তেজ থাকলেও সকাল ও সন্ধ্যায় অনুভূত হচ্ছে শীত।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বাসসকে বলেন, তাপমাত্রা ধীরে ধীরে কমছে। এ সময় রাত ও ভোরে শীতের অনুভূতি বেশি থাকে। আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে এবং শীতের অনুভূতিও বাড়তে পারে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..