✕

সর্বশেষ :
ই-পার্লামেন্টে অনলাইনে যুক্ত হবে সংসদের কার্যক্রম মধ্যবর্তী নির্বাচনের আগমুহূর্তে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিকের মৃত্যু দুই ব্যাংকের পর্ষদে ৫ স্বতন্ত্র পরিচালক নিয়োগ বছর শেষে ইসরায়েলের জন্য মার্কিন অর্থায়ন বন্ধের ঘোষণা ট্রাম্পের ইউরোপের সুপারমার্কেটের ফ্রিজে সাইবার হামলার নেপথ্যে কারা? ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬’-এ ফিরতে শর্ত দিয়েছেন জনি ডেপ ৫০ কোটি মানুষকে দারিদ্র্যমুক্ত করেও বৈষম্য কমাতে পারছে না ভারত নিউইয়র্কে তিন দশকের মধ্যে হামে প্রথম শিশুর মৃত্যু, যুক্তরাষ্ট্রে ফের বাড়ছে সংক্রমণ তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে ফোনালাপ করলেন সৌদি যুবরাজ, হুথিদের হামলার কড়া জবাবের হুঁশিয়ারি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-০৪, | ০১:২৪:৪৭ |

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের যেকোনো হামলার ‘কড়া’ জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব। একই সঙ্গে উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা কমানো ও প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে ফোনে কথা বলেছেন সৌদি প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান।

সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএর তথ্য অনুযায়ী, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের এক বৈঠকে হুথিদের বিরুদ্ধে এই কঠোর অবস্থানের কথা জানানো হয়। বৈঠকে আন্তর্জাতিক নৌচলাচল ও জ্বালানি সরবরাহে যেকোনো হুমকির নিন্দা জানানো হয় এবং সামুদ্রিক পথ সুরক্ষিত করতে ‘জরুরি’ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি, দেশের প্রতিরক্ষার সঙ্গে কোনো ধরনের আপস না করে আঞ্চলিক স্থিতিশীলতা ফেরাতে গালফ কোঅপারেশন কাউন্সিল (জিসিসি) ও জি-২০-এর সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টার বিষয়গুলোও পর্যালোচনা করে মন্ত্রিপরিষদ।

অন্যদিকে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে সৌদি প্রতিরক্ষামন্ত্রী টেলিফোনে আলাপ করেছেন। এই ফোনালাপে হুথিদের সাম্প্রতিক হামলা ও দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা সম্প্রতি লোহিত সাগরের উপকূল বরাবর আক্রমণ জোরদার করেছে। পাশাপাশি তারা সৌদি আরবের প্রধান বিমানবন্দর ও তেলের স্থাপনাগুলোতে বারবার হামলা চালিয়ে আসছে। মূলত ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত ইয়েমেনেও ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে এই অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে।

এর আগে গত সেপ্টেম্বরে মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছিল, হুথিদের বিরুদ্ধে লড়তে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা চেয়েছিলেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। ওয়াশিংটন সরাসরি হামলায় অংশ নিতে অস্বীকৃতি জানালেও গোয়েন্দা তথ্য ও লক্ষ্যবস্তু নির্ধারণের ক্ষেত্রে রিয়াদকে সহায়তা করতে রাজি হয়েছে বলে খবরে উল্লেখ করা হয়েছিল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..