✕

সর্বশেষ :
গাজীপুরের ‘থাপ্পড়কাণ্ডর’ সেই রুমিকে আত্মসমর্পণের নির্দেশ ৪ দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর গুজব: পেট্রোবাংলা জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াই চলবে: জামায়াত আমির ৪৫তম বিসিএসের ২৭ সহকারী কর কমিশনারকে পদায়ন হৃদযন্ত্রের অস্ত্রোপচার শেষে দলে ফিরলেন স্কটিশ মিডফিল্ডার ভাইয়ের সঙ্গে খেলার সময় বুকে বিঁধল কাঁচি, অলৌকিকভাবে প্রাণে বাঁচল শিশুটি এমবাপ্পে বিতর্কে চীনে সম্প্রচার তালিকা থেকে বাদ রিয়াল মাদ্রিদের ম্যাচ শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের বিয়ের ছবি ফাঁস, ক্ষুব্ধ হয়ে ব্যক্তিগত গোয়েন্দা নিয়োগ দিতে চান টেইলর সুইফট তাহসিফ হত্যা: দীপকে ফের ৭ দিনের রিমান্ডে নিতে পুলিশের আবেদন

গাজীপুরে শ্রমিক আন্দোলন

বহিরাগত ঠেকাতে কঠোর প্রশাসন, বাড়িওয়ালাদের জন্য গণবিজ্ঞপ্তি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-০৩, | ০১:১৮:১০ |

গাজীপুরে চলমান পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে বহিরাগতদের তৎপরতা ও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কালিয়াকৈর উপজেলা প্রশাসন, পৌরসভা এবং গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) পক্ষ থেকে বিশেষ গণবিজ্ঞপ্তি ও সতর্কবার্তা জারি করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) কালিয়াকৈর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফখরুল হোসাইন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বাড়িওয়ালাদের উদ্দেশে বিশেষ নির্দেশনা দেওয়া হয়। প্রশাসন বিষয়টিকে ‘অতি জরুরি’ হিসেবে উল্লেখ করেছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সব বাড়ির মালিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আপনাদের বাড়ি/ফ্ল্যাটে ভাড়াটিয়ারা যদি নিজ পরিবারের সদস্যদের বাইরে অন্য কোনো বহিরাগতদের আশ্রয় দিয়ে থাকে অথবা বহিরাগত কোনো অপরাধ চক্রের সদস্য বাসা ভাড়া নিয়ে অবস্থান করে থাকে, তবে দ্রুত কালিয়াকৈর থানা অথবা উপজেলা প্রশাসনকে অবহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। অন্যথায় অনাকাঙ্ক্ষিত ঘটনার দায়ভার সংশ্লিষ্ট বাড়ির মালিকদের ওপর বর্তাবে।

এই জরুরি পদক্ষেপের বিষয়ে ইউএনও এ এইচ এম ফখরুল হোসাইন জানান, শ্রমিকদের আন্দোলনের সুযোগ নিয়ে বহিরাগত ব্যক্তিরা যাতে এলাকায় প্রবেশ করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে, সে জন্যই এই গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মূল উদ্দেশ্য হলো অপ্রীতিকর ঘটনা এড়ানো এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা।

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) সতর্কবার্তা:
পোশাকশ্রমিকদের আন্দোলন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রেক্ষাপটে জিএমপিও একটি বিশেষ সতর্কবার্তা প্রকাশ করেছে। সতর্কবার্তায় জানানো হয়েছে, জিএমপি এলাকায় সোমবার গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের ব্যানারে কথিত শ্রমিক নামধারী উচ্ছৃঙ্খল কতিপয় ব্যক্তি মহানগর এলাকার মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধের চেষ্টা করে এবং বিভিন্ন গার্মেন্টস কারখানার গেটে লাঠিসোঁটা নিয়ে ধাক্কাধাক্কি ও কিছু ক্ষেত্রে ভাঙচুরের চেষ্টা চালায়। জিএমপি পুলিশ অত্যন্ত ধৈর্য, সাহসিকতা ও পেশাদারিত্বের সাথে পরিস্থিতি মোকাবিলা করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখে। এ সময় উচ্ছৃঙ্খল জনতা বাসন থানা এলাকার নাওজোর ফ্লাইওভারের উপরে গাজীপুর জেলা পুলিশের ২ টি পিকআপ ভাঙচুর করে এবং ১ টি পুলিশ ট্রাকে আগুন ধরিয়ে দেয়। এতে জেলা পুলিশের ২ জন পুলিশ অফিসার সামান্য আহত হয়। এছাড়া গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এলাকায় হতাহতের কোনো ঘটনা ঘটে নাই।

সতর্কবার্তায় আরও বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি আইডি থেকে আন্দোলনে পুলিশের গুলিতে শ্রমিক নিহত ও আহত হওয়ার পরিকল্পিত গুজব ছড়ানো হচ্ছে। শান্তিপ্রিয় শ্রমিক ও মহানগরবাসীকে মিথ্যা অপপ্রচার ও গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

উল্লেখ্য, ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে সম্প্রতি গাজীপুরের কালিয়াকৈর, চন্দ্রা, সফিপুর ও মৌচাকসহ বিভিন্ন এলাকায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ ও সংঘর্ষের ঘটনা ঘটে। গত রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন শ্রমিকেরা, যার ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়। উদ্ভূত এই পরিস্থিতিতে দ্রুত তথ্য আদান-প্রদান এবং আইনশৃঙ্খলা ব্যবস্থা জোরদার করতেই পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে এসব সতর্কবার্তা ও গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..