✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-০৩, | ১৩:২৮:১৪ |নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সাবেক হুইপ নজরুল ইসলাম বাবুর ব্যক্তিগত সহকারী (এপিএস) মোহাম্মদ ওয়ালীউল্লাহকে (৪১) গ্রেফতার করেছে আড়াইহাজার থানা-পুলিশ।
সোমবার দিবাগত রাতে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (গ -সার্কেল) মেহেদী ইসলাম ও আড়াইহাজার থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম সুমনের নেতৃত্বে ঢাকার আগারগাঁও এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
ওয়ালীউল্লাহ নরসিংদীর রায়পুর উপজেলা শিবপুর এলাকার মো. আব্দুল্লাহর ছেলে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী ইসলাম বলেন, তাকে আটক করার জন্য বেশ কয়েকদিন যাবত চেষ্টা করা হচ্ছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকার আগারগাঁও এলাকা থেকে ওয়ালীউল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।