✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

করোনামুক্ত রিয়াজ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৪-২৩, | ০৪:৫৫:১৬ |

করোনাভাইরাসে আক্রান্ত নায়ক রিয়াজ সুস্থ হয়েছেন। ২১ দিন পর তিনি করোনা থেকে মুক্ত হলেন। নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে এ তথ্য জানিয়েছেন রিয়াজ।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) দিবাগত রাতে নিজের করোনা মুক্তির খবর নিশ্চিত করে রিয়াজ লেখেন, ‘দীর্ঘ ২১ দিন পর করোনা নেগেটিভ হলাম আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের কাছে অনেক শুকরিয়া।’

স্ত্রী তিনাকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘ধন্যবাদ তিনা, গভীর মমতা নিয়ে পাশে থাকার জন্য। আমার ছোট্ট মেয়েটা, আমার বুকে ঝাপ দিতে না পেরে, সারাক্ষণ আল্লাহকে বলেছে তার বাবাকে সুস্থ করে দিতে। ধন্যবাদ ও কৃতজ্ঞতা পরিবারের সদস্য যারা নিয়মিত খোঁজ নিয়েছেন, খাবার পাঠিয়েছেন, দোয়া করেছেন। প্রিয় ভক্ত, বন্ধু, সহকর্মী, সাংবাদিক ভাই আপনাদের সবার ভালোবাসার কাছে আবারও ঋণী হয়ে রইলাম।’

সবাইকে করোনা থেকে সাবধান থাকার পরামর্শ দিয়ে একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নায়ক রিয়াজ আরও লিখেছেন, ‘সকল আক্রান্ত মানুষ দ্রুত আরোগ্য লাভ করুক, স্বজনহারা পরিবারকে সমবেদনা। করুণাময়, এই ভাইরাস থেকে মানবজাতি দ্রুত মুক্তি পাক, এই কামনা।’

প্রসঙ্গত, রিয়াজ বঙ্গবন্ধুর বায়োপিকে বঙ্গতাজ তাজউদ্দিন আহমদের চরিত্রে অভিনয় করছেন। এপ্রিলের শুরুতে তার মুম্বাই যাওয়ার কথা ছিল এ সিনেমার শুটিং করতে। তার আগে নিয়মমাফিক করোনা টেস্ট করাতে গেলে গত ২ এপ্রিল ফলাফল আসে, করোনা পজিটিভ। তারপর থেকে নিজ বাসাতেই আইসোলেটেড থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন রিয়াজ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..