সর্বশেষ :
হান্টা ভাইরাসে আক্রান্ত ৮ জনের শরীরে অ্যান্ডিজ ভাইরাস শনাক্ত: ডব্লিউএইচও দিনে ৫ ঘণ্টা ডিজিটাল স্ক্রিনে তাকিয়ে থাকছে ঢাকার শিশুরা টিকেটধারীদের জন্য ভিসা বন্ড বাতিল করল যুক্তরাষ্ট্র? ৫২ বছরের আক্ষেপ মেটালেন টুয়ানজেবে, চর্চায় কঙ্গোর রূপকথার নায়ক ফিফা কি খেলোয়াড়দের জীবন নিয়ে ঝুঁকি নিচ্ছে? বিশ্বকাপে স্বস্তি : ১৫ হাজার ডলারের বন্ড ছাড়াই দর্শকদের ভিসা দেবে যুক্তরাষ্ট্র ষষ্ঠ বিশ্বকাপ মিশন, ৪১ বছর বয়সেও ফুরিয়ে যাননি রোনালদো এবার কি হ্যারি কেইনে আলো জ্বলবে ফুটবল বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিং: সবার ওপরে ব্রাজিল, তৃতীয় আর্জেন্টিনা একুয়েডরের স্বপ্নের সারথি মোইসেস কাইসেদো

চীনের টিকা প্ল্যাটফর্মে বাংলাদেশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৪-২২, | ০৪:২৫:০৫ |

জরুরি প্রয়োজনে করোনাভাইরাসের টিকা পেতে চীনের উদ্যোগে ৬টি দেশ নিয়ে গঠিত প্ল্যাটফর্মে যুক্ত হতে সায় দিয়েছে বাংলাদেশ। ‘ইমার্জেন্সি ভ্যাকসিন স্টোরেজ ফ্যাসিলিটি ফর কোভিড ফর সাউথ এশিয়া’ নামের এই প্ল্যাটফর্মের চীন, বাংলাদেশ ছাড়া অন্য চার দেশ হচ্ছে আফগানিস্তান, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।

ভারতে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় ক্রমে দেশটি থেকে টিকা পেতে অনিশ্চয়তা দেখা দিয়েছে। পরিস্থিতি অপরিবর্তিত থাকলে আগামী দুই থেকে তিন মাস টিকা রপ্তানির সুযোগ নেই বলে জানিয়েছে ভারতের সেরাম ইনস্টিটিউট।
এ অবস্থায় বিকল্প উৎস থেকে টিকা সংগ্রহের চেষ্টা করছে বাংলাদেশ। চীন এবং রাশিয়ার টিকা বাংলাদেশে উৎপাদনের বিষয়েও আলোচনা চলছে।
ওদিকে, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, বিশ্বব্যাপী করোনার টিকা নিয়ে একটা সংকট রয়েছে।

সরবরাহের তুলনায় চাহিদা অনেক বেশি। বাংলাদেশ যেন টিকার কার্যক্রম চালিয়ে যেতে পারে, ভারতের পক্ষ থেকে সেই সহযোগিতা করা হবে। আগরতলা-আখাউড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় আজ তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..