✕

সর্বশেষ :
সারাদেশে ১৪ লাখ ৩৪ হাজার ৪৮২ জন কৃষকের সুদসহ ঋণ মওকুফ করেছে সরকার জনগণ পরিবর্তন বেছে নিয়েছে, নেতানিয়াহুর পদত্যাগ করা উচিত: আইজেনকোট মারা গেছেন ‘এক্স-মেন’ ও ‘স্টার ট্রেক’ তারকা প্যাট্রিক স্টুয়ার্ট ইউরোপের সঙ্গে যুদ্ধে প্রস্তুত রাশিয়া: পুতিন বসনিয়ায় ইইউ মিশনে ইতালির হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪ বিপজ্জনক হয়ে ওঠা গ্রিভসকে ফিরিয়ে লাঞ্চে বাংলাদেশ এইচএসসি ৯৫ তম ব্যাচের পুনর্মিলনী উৎসবের স্পন্সর মাল্টিব্র্যান্ড ওয়ার্কসপ লিমিটেড গাড়ির মেলায় গাড়ির মান যাচাই! দায়িত্বে মাল্টিব্র্যান্ড ওয়ার্কসপ লিমিটেড ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল বিপুল ভোটে বিজয়ী ফের আলোকস্বল্পতায় দ্বিতীয় দিনের খেলাও আগেভাগে শেষ

মানিক পশারীর মৃত্যু ও মুক্তিযোদ্ধা সনদ নিয়ে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-২৯, | ১৭:৪১:৪৮ |

মানিক পশারীর মৃত্যু, দাফন এবং তার মুক্তিযোদ্ধা সনদের সত্যতা যাচাইয়ে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। প্রকাশিত সংবাদে উত্থাপিত বিভিন্ন অভিযোগ ও প্রশ্নের প্রকৃত তথ্য উদ্‌ঘাটনে এ কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন সংবাদমাধ্যমে মানিক পশারীর মৃত্যু, দাফন, তার মুক্তিযোদ্ধা সনদের সত্যতা ও এ-সংক্রান্ত অন্যান্য বিষয়ে প্রকাশিত প্রতিবেদন মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে।

বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আযম খানের নির্দেশনায় ইতোমধ্যে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠভাবে ঘটনার বিস্তারিত বিবরণ এবং মানিক পশারীর মৃত্যু ও তার মুক্তিযোদ্ধা সনদের বিষয়ে তদন্ত শেষ করে মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

তদন্ত কমিটির প্রতিবেদন ও সুপারিশ পর্যালোচনা করে প্রচলিত আইন ও বিধিবিধান অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

মন্ত্রণালয় জানায়, মুক্তিযুদ্ধের চেতনা ও মর্যাদা সমুন্নত রাখতে মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে অমুক্তিযোদ্ধাদের নাম বাতিলের জন্য কাজ চলছে। একই সঙ্গে কোনো প্রকৃত মুক্তিযোদ্ধার সম্মান ও মর্যাদা যাতে ক্ষুণ্ন না হয়, সে বিষয়েও মন্ত্রণালয়ের অবস্থান স্পষ্ট।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো মুক্তিযোদ্ধা অনৈতিক কাজে সম্পৃক্ত হলে কিংবা কোনো সংগঠন বা গোষ্ঠীর হয়ে ব্যবহৃত হলে তার দায় তাকেই নিতে হবে।

মুক্তিযুদ্ধের আদর্শে গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে মন্ত্রণালয় কাজ করছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষায় মন্ত্রণালয় সচেষ্ট রয়েছে। একই সঙ্গে কোনো জালিয়াত ব্যক্তি বা গোষ্ঠী যাতে মুক্তিযুদ্ধের স্রষ্টাদের নাম ব্যবহার করে রাষ্ট্রকে সংকটে ফেলতে না পারে, সে বিষয়েও মন্ত্রণালয় সজাগ রয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..