✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১০-৩০, | ১১:৩২:৪৪ |বন্ধুত্ব যার কোন শেষ নেই, সীমা নেই, ভালোবাসার পরিসমাপ্তি নেই। বন্ধুত্ব মানে নিবিড় বন্ধন। সময়ের পরিক্রমায় এই বন্ধন দৃঢ় হতেই থাকে। স্কুল জীবন পেরিয়ে কলেজ জীবন, তারপর ভার্সিটি শুরু। ভার্সিটি শেষ করে চাকরি। ব্যস্ততা আর পরিবারের পিছনে সময় দেওয়া। তারপরেও মন পড়ে থাকে বন্ধুদের কাছে। মনে হয় সবাই যদি আমরা আবার একত্র হতে পারতাম। ফিরে যেতে পারতাম সেই নস্টালজিয়ায়। যদি এরকম হত মন্দ হতো না। কিন্তু এই স্বপ্নটাই সত্য হয়েছে। আজ অনুষ্ঠিত হচ্ছে এইচএসসি ৯৫ ব্যাচের ৩ দশক পূর্তি উৎসব।
বন্ধুত্বের এই বন্ধনে পাশে দাঁড়িয়েছে মাল্টিব্র্যান্ড ওয়ার্কসপ লিমিটেড। এই পুনর্মিলনের সার্বিক আয়োজনে রয়েছে মাল্টিব্র্যান্ড ওয়ার্কসপ লিমিটেড। সারাদিনব্যাপী রয়েছে অনুষ্ঠান। আছে রেফেল ড্র, খেলাধুলা আরো কত কি। সবচেয়ে বড় বিষয় সে চেনা মুখগুলো আজকে সবাই একত্রিত হবে।
জমে থাকা অনেক কথা আজকে বন্ধুরা নিজেদের মধ্যে ভাগ করে নেবে। একদিনে এই ভালোবাসা, এই অন্তরঙ্গতা হয়তো শেষ হবে না। অপূর্ণতা থেকে যাবে। কিন্তু বন্ধুত্বের এই ভালোবাসা কখনো শেষ হবার নয়। দিনের পরিসমাপ্তিতে হয়তো বন্ধুদের দীর্ঘ নিঃশ্বাসে বিদায় হবে। কিন্তু আজকের দিনের এই স্মৃতি তাদেরক উজ্জীবিত করে রাখবে অনেকদিন।
মনে শুধু একটা আনন্দ আক্ষেপ থেকে যাবে, আবার কবে দেখা হবে বন্ধু, কারণে-অকারণে......