✕

সর্বশেষ :
সারাদেশে ১৪ লাখ ৩৪ হাজার ৪৮২ জন কৃষকের সুদসহ ঋণ মওকুফ করেছে সরকার জনগণ পরিবর্তন বেছে নিয়েছে, নেতানিয়াহুর পদত্যাগ করা উচিত: আইজেনকোট মারা গেছেন ‘এক্স-মেন’ ও ‘স্টার ট্রেক’ তারকা প্যাট্রিক স্টুয়ার্ট ইউরোপের সঙ্গে যুদ্ধে প্রস্তুত রাশিয়া: পুতিন বসনিয়ায় ইইউ মিশনে ইতালির হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪ বিপজ্জনক হয়ে ওঠা গ্রিভসকে ফিরিয়ে লাঞ্চে বাংলাদেশ এইচএসসি ৯৫ তম ব্যাচের পুনর্মিলনী উৎসবের স্পন্সর মাল্টিব্র্যান্ড ওয়ার্কসপ লিমিটেড গাড়ির মেলায় গাড়ির মান যাচাই! দায়িত্বে মাল্টিব্র্যান্ড ওয়ার্কসপ লিমিটেড ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল বিপুল ভোটে বিজয়ী ফের আলোকস্বল্পতায় দ্বিতীয় দিনের খেলাও আগেভাগে শেষ

শেখ হাসিনার ফেরা নিয়ে গুঞ্জন, যা বললেন তথ্য উপদেষ্টা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-২৯, | ১৭:৩৫:৪৬ |

মাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার গুঞ্জন ছড়ানোর পেছনে মানুষের নিজস্ব বিশ্বাস ও পছন্দের তথ্যের প্রতি আগ্রহকে দায়ী করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তিনি বলেন, মানুষ নিজের পছন্দের সঙ্গে মেলে এমন তথ্য শুনতে চায়। সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যালগরিদম ও নির্দিষ্ট কিছু উৎস সেই তথ্যই সামনে আনে। এ প্রবণতাকে বলা হয় ‘ইকো চেম্বার’।

বৃহস্পতিবার দুপুরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসি’ বিষয়ক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আলোচনার উদাহরণ দিয়ে তথ্য উপদেষ্টা বলেন, কেউ যদি বিশ্বাস করতে চান যে শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন এবং এরপর সবকিছু নিয়ন্ত্রণে চলে আসবে, তাহলে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন কিছু পেজ ও উৎস সহজেই খুঁজে পাবেন, যারা এ ধরনের তথ্য প্রচার করছে।

তিনি বলেন, মানুষ নিজের পছন্দমতো তথ্য গ্রহণ করে। তবে বস্তুনিষ্ঠ বাস্তবতা ও মনগড়া তথ্যের মধ্যে পার্থক্য রয়েছে।

সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচারের প্রসঙ্গ তুলে জাহেদ উর রহমান বলেন, বর্তমান সরকারের ছয় মাস পূর্তিতে করা এক পর্যালোচনায় সরকারের বিরুদ্ধে প্রায় ৪৫০টি পরিকল্পিত অপতথ্য প্রচার অভিযান শনাক্ত করা হয়েছিল। এর মধ্যে ১৫০টি সরাসরি প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে পরিচালিত হয়।

তথ্য উপদেষ্টা বলেন, ভুল তথ্য ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার ঠেকাতে প্রচলিত উদ্যোগ সব সময় কাঙ্ক্ষিত ফল দেয় না। তাই অপপ্রচারের বিরুদ্ধে শুধু প্রতিকারমূলক ব্যবস্থা নিলেই হবে না, সাধারণ মানুষকে সচেতন করে তুলতে হবে। সচেতনতা বাড়ানোর মাধ্যমে এ ধরনের অপপ্রচার আগেই প্রতিরোধ করা সম্ভব।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..