✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১০-৩০, | ১২:০৪:১০ |লাঞ্চ বিরতির ঠিক আগে গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেয় বাংলাদেশ। নিজের ১৬তম টেস্ট খেলতে নামা নাঈম হাসানের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন সেট হয়ে যাওয়া জাস্টিন গ্রিভস। তার ব্যাট থেকে আসে ৪৬ রান। গ্রিভসের বিদায়ের পরপরই শেষ হয় দিনের প্রথম সেশনের খেলা।
লাঞ্চে যাওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৭৪.৫ ওভারে ২১৩ রান। বাংলাদেশের প্রথম ইনিংসের চেয়ে এখনো ৫৯ রানে পিছিয়ে সফরকারীরা। হাতে আছে ৪ উইকেট। ৪২ বলে ৩০ রান নিয়ে অপরাজিত আছেন নিজের ৬২তম টেস্ট খেলতে নামা ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোস্টন চেজ।
নাঈম হাসানের আগের ওভারেই ফিরতে পারতেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক। কিন্তু শর্ট ফিল্ডার মুমিনুল হক একেবারে সহজ ক্যাচটি হাত থেকে ফেলে দিয়েছেন। এক ওভার পর নাঈম ফিরেই লেগ বিফোরের ফাঁদে ফেললেন জাস্টিন গ্রিভসকে। এর মধ্য দিয়ে ৫১ রানের জুটি ভেঙে ব্রেকথ্রু পেল বাংলাদেশ।