✕

সর্বশেষ :
সারাদেশে ১৪ লাখ ৩৪ হাজার ৪৮২ জন কৃষকের সুদসহ ঋণ মওকুফ করেছে সরকার জনগণ পরিবর্তন বেছে নিয়েছে, নেতানিয়াহুর পদত্যাগ করা উচিত: আইজেনকোট মারা গেছেন ‘এক্স-মেন’ ও ‘স্টার ট্রেক’ তারকা প্যাট্রিক স্টুয়ার্ট ইউরোপের সঙ্গে যুদ্ধে প্রস্তুত রাশিয়া: পুতিন বসনিয়ায় ইইউ মিশনে ইতালির হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪ বিপজ্জনক হয়ে ওঠা গ্রিভসকে ফিরিয়ে লাঞ্চে বাংলাদেশ এইচএসসি ৯৫ তম ব্যাচের পুনর্মিলনী উৎসবের স্পন্সর মাল্টিব্র্যান্ড ওয়ার্কসপ লিমিটেড গাড়ির মেলায় গাড়ির মান যাচাই! দায়িত্বে মাল্টিব্র্যান্ড ওয়ার্কসপ লিমিটেড ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল বিপুল ভোটে বিজয়ী ফের আলোকস্বল্পতায় দ্বিতীয় দিনের খেলাও আগেভাগে শেষ

ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল বিপুল ভোটে বিজয়ী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-২৯, | ২১:৪৬:১১ |

রাজনীতির মাঠের দীর্ঘদিনের চড়াই-উতরাই আর নানা সমীকরণের পর অবশেষে ঠাকুরগাঁও-১ আসনের শূন্য পদে অনুষ্ঠিত উপনির্বাচনে বিজয়ের হাসি হাসলেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। 

বৃহস্পতিবার এই নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীকে বিশাল ব্যবধানে পরাজিত করে ধানের শীষের এই প্রার্থী সংসদের টিকিট নিশ্চিত করেছেন। 

সাবেক সংসদ সদস্য ও বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া এই আসনে মির্জা পরিবারের রাজনৈতিক আধিপত্য ধরে রাখলেন তারই ছোট ভাই মির্জা ফয়সল আমীন।

নির্বাচন কমিশন ও স্থানীয় কন্ট্রোল রুম থেকে প্রাপ্ত মোট ১৮৫টি কেন্দ্রের অনানুষ্ঠানিক ফলাফলে দেখা গেছে, ধানের শীষ প্রতীক নিয়ে মির্জা ফয়সল আমীন পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৭৮৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৯৬ হাজার ৪৫৩ ভোট। ফলে ১ লাখ ৩১ হাজার ৩৩৬ ভোটের বিশাল ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী।

নির্বাচনে অন্যান্য প্রার্থীর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. খাদেমুল ইসলাম হাতপাখা প্রতীকে ৩ হাজার ২৮৮ ভোট পেয়েছেন। মো. আবদুল আলীম নিজামী বটগাছ প্রতীকে পেয়েছেন ৮৩৬ ভোট এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হুসাইন মুহাম্মদ ওমর ফারুক ডাব প্রতীকে পেয়েছেন ৪৪৯ ভোট।

ফলাফল নিশ্চিত হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন এই জয়কে ঠাকুরগাঁওয়ের সর্বস্তরের জনগণের জয় বলে আখ্যায়িত করেছেন। তিনি এলাকার উন্নয়ন এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেন। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..