✕

সর্বশেষ :
সারাদেশে ১৪ লাখ ৩৪ হাজার ৪৮২ জন কৃষকের সুদসহ ঋণ মওকুফ করেছে সরকার জনগণ পরিবর্তন বেছে নিয়েছে, নেতানিয়াহুর পদত্যাগ করা উচিত: আইজেনকোট মারা গেছেন ‘এক্স-মেন’ ও ‘স্টার ট্রেক’ তারকা প্যাট্রিক স্টুয়ার্ট ইউরোপের সঙ্গে যুদ্ধে প্রস্তুত রাশিয়া: পুতিন বসনিয়ায় ইইউ মিশনে ইতালির হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪ বিপজ্জনক হয়ে ওঠা গ্রিভসকে ফিরিয়ে লাঞ্চে বাংলাদেশ এইচএসসি ৯৫ তম ব্যাচের পুনর্মিলনী উৎসবের স্পন্সর মাল্টিব্র্যান্ড ওয়ার্কসপ লিমিটেড গাড়ির মেলায় গাড়ির মান যাচাই! দায়িত্বে মাল্টিব্র্যান্ড ওয়ার্কসপ লিমিটেড ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল বিপুল ভোটে বিজয়ী ফের আলোকস্বল্পতায় দ্বিতীয় দিনের খেলাও আগেভাগে শেষ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে পরিবেশ সুষ্ঠু রয়েছে, অনিয়মের অভিযোগ পায়নি ইসি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-২৯, | ১৭:২৪:৫৭ |

(বাসস): ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটের পরিবেশ সুষ্ঠু ও স্বাভাবিক রয়েছে এবং এখন পর্যন্ত কোনো অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের পরিবেশ সম্পর্কে তিনি বাসসকে এ কথা বলেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ব্যালট পেপারে সিল দেওয়ার একটি দৃশ্যের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট ক্ষেত্রে ব্যালট পেপারটি বইয়ের মুড়ি থেকে বিচ্ছিন্ন করা হয়নি এবং প্রতীকের ওপর সিল দেওয়ার ঘটনাও ঘটেনি। ব্যালটের পেছনের দিকে সিল দেওয়া হয়েছিল বলে তিনি উল্লেখ করেন। ভোটগ্রহণের ধারাবাহিকতা বজায় রাখা এবং দ্রুত ভোটগ্রহণের কাজ সম্পন্ন করার জন্য তিনি হয়তো আগাম এই প্রস্তুতি নিয়েছিলেন বলে জানান তিনি।

আখতার আহমেদ বলেন, উপনির্বাচনের সার্বিক পরিস্থিতি সম্পর্কে তিনি রিটার্নিং কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন। তখন পর্যন্ত প্রার্থীরাও ভোটের পরিবেশ ঠিক রয়েছে বলে জানিয়েছেন। ভোটকেন্দ্রে সরাসরি সম্প্রচার ব্যবস্থার মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান তিনি।

অনিয়মের অভিযোগ পাওয়া গেছে কি না—এমন প্রশ্নের জবাবে সিনিয়র সচিব বলেন, এখন পর্যন্ত কমিশনের কাছে এ ধরনের কোনো অভিযোগ আসেনি। কোনো অনিয়মের ঘটনা ঘটলে স্থানীয়ভাবে দায়িত্বপ্রাপ্ত বিচার বিভাগীয় তদন্ত কমিটি, নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিচারিক ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগ জানানোর সুযোগ রয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা এ বিষয়ে তৎপর রয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

আখতার আহমেদ বলেন, কোনো অনিয়মের ঘটনা ঘটলে তা অবশ্যই গণমাধ্যমে তুলে ধরতে হবে। একই সঙ্গে যাচাই না করে ভুল বা অপতথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য তিনি গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..