✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

৩০ কেজি ওজনের কাতলটির দাম ৪৮ হাজার টাকা!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৪-২১, | ১২:৪১:০৬ |

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীর ফেরিঘাটের উজান থেকে ৩০ কেজি ওজনের একটি বিশাল আকারের কাতল মাছ ধরা পড়েছে। যার দাম ৪৮ হাজার টাকা।

মঙ্গলবার ভোররাতে দৌলতদিয়ার জেলে জয়নাল হালদারের জালে কাতল মাছটি ধরা পড়ে।

কাতল মাছটি দৌলতদিয়া বাইপাস সড়কের পাশে দুলাল মোল্লার আড়তে বিক্রির উদ্দেশে আনলে ফেরিঘাটের স্থানীয় মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা ১৬০০ টাকা কেজি দরে ৪৮ হাজার টাকা দিয়ে মাছটি কিনে নেন। এ সময় মাছটি এক নজর দেখতে স্থানীয় জনতা ফেরিঘাটে ভিড় করেন।

মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, মাছটি উন্মুক্ত স্থানে নিলামে উঠলে আমি ১৬০০ টাকা কেজি দরে মোট ৪৮ হাজার টাকায় ক্রয় করি। এখন মাছটি ১৭০০ টাকা কেজি দরে বিক্রি করব বলে বড় বড় ব্যবসায়ীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করছি।

এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল জানান, বর্তমানে পদ্মা নদীর যমুনার মোহনায় এখন প্রায়ই জেলেদের জালে বড় আকৃতির বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..