✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ফেসবুকের নতুন সুবিধা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৪-২১, | ১২:৩৬:১২ |

ব্যবহারকারীদের জন্য নতুন একটি সুবিধার কথা ঘোষণা দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। সোমবার ফেসবুক কর্তৃপক্ষ জানায়, এখন থেকে ফেসবুক ব্যবহারকারীরা চাইলে তাদের পোস্ট ও নোটস স্থানান্তর করতে পারবেন গুগল ডকুমেন্টস, ব্লগার ও ওয়ার্ডপ্রেস ডটকমের মতো বিভিন্ন সেবায়।

পোস্ট এবং নোটস স্থানান্তর করতে হলে ব্যবহারকারীকে তাদের ফেসবুক অ্যাকাউন্টের সেটিংসে যেতে হবে। এরপর ইয়োর ফেসবুক ইনফরমেশনে ক্লিক করতে হবে। সেখানে ‘ট্রান্সফার ইয়োর ইনফরমেশন’ পাওয়া যাবে। পাসওয়ার্ড দিয়ে ‘চিজ ডেসটিনেশন’ নির্বাচন করে যে প্ল্যাটফর্ম তথ্য স্থানান্তরের জন্য ব্যবহারকারী ঠিক করে দেবে, সেখানে গিয়ে ‘কনফার্ম ট্রান্সফার’ সিলেক্ট করলেই ফেসবুকের তথ্য স্থানান্তর হয়ে যাবে।

অবশ্য এরইমধ্যে গুগল ফটোজ, ড্রপবক্স, ব্ল্যাকবেজের মতো সেবাতে ছবি স্থানান্তর করার সুবিধা দেয় ফেসবুক। শুধু তাই নয়, ব্যবহারকারী ফেসবুকে থাকা তার সব তথ্যের কপিও ডাউনলোড করে নিতে পারেন।

বিখ্যাত প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সি-নেট জানায়, নতুন এ পদক্ষেপের ফলে ফেসবুকের একচ্ছত্র আধিপত্য বিষয়ে যে উদ্বেগ তা কিছুটা কমবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..