✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মঙ্গলে সফলভাবে উড়ল হেলিকপ্টার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৪-২০, | ১২:১০:১৭ |

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার ছোট একটি হেলিকপ্টার মঙ্গলগ্রহে সফলভাবে উড্ডয়ন করেছে। সোমবার আগে থেকে ঠিক করে রাখা সময়েই মঙ্গলের আকাশে উড়ছে নাসার হেলিকপ্টারটি।

চার পা বিশিষ্ট ‘ইনজেনুইটি’ নামের মহাকাশযানটি বাতাসে এক মিনিটের কম সময় উড্ডয়ন করেছে। খবর বিবিসি ও হিন্দুস্তান টাইমসের

হেলিকপ্টারটির উড্ডয়নের ভিডিও ধারণ করা হয়েছে মঙ্গলযান পারসিভেরান্স-এর ক্যামেরায়। সেখানে নাসার মাটি ছেড়ে উড়তে দেখা গিয়েছে ইনজেনুইটি-কে। মঙ্গলের মাটি থেকে প্রায় ১০ ফুট উপর পর্যন্ত সোজা উপরে উঠে যায় হেলিকপ্টারটি। এরপর ধীরে ধীরে আবার নেমে আসে।

মঙ্গলে ওড়া এই হেলিকপ্টারের মধ্যে ছিল একটি ছোট্ট কাপড়ের টুকরো। যে কোনও কাপড়ের টুকরো নয়। এই কাপড়ের টুকরোটি নেওয়া হয়েছে ফ্লাইয়ার ওয়ান নামের বিমানের ডানা থেকে।

১৯০৩ সালে এই ফ্লাইয়ার ওয়ানে উড়েই ইতিহাস তৈরি করেন রাইট ব্রাদার্স। প্রথমবার আকাশে উড়ার স্বপ্ন ছুঁয়েছিল মানুষ। আর আজ প্রায় ১১৮ বছর পরে সেই স্বপ্নেরই একটি টুকরো পৌঁছে গেল মঙ্গলগ্রহে।

নাসার ‘ইনজেনুইটি’ টিমের প্রোজেক্ট ম্যানেজার মিমি অউং বলেন, ঠিক রাইট ব্রাদারদের মতোই আমরাও জানি যে আমাদের কাজ শেষ হয়নি। এটা শুরু মাত্র।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..