✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

উন্নত জাতি গড়তে শিক্ষাব্যবস্থায় অবহেলা করা যাবে না: মঈন খান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-০৭, | ১৩:০৭:২৭ |

দেশকে উন্নত ও শক্তিশালী জাতি হিসেবে গড়ে তুলতে হলে শিক্ষাব্যবস্থার প্রতি কোনো ধরনের অবহেলা করা যাবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে নরসিংদীর পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. মঈন খান বলেন, অনেকেই মনে করেন আধুনিক অস্ত্র ও সামরিক শক্তির কারণে যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ। কিন্তু বাস্তবে দেশটির শক্তির অন্যতম প্রধান ভিত্তি হলো উন্নত শিক্ষাব্যবস্থা। শিক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার কারণেই তারা বিশ্বে নেতৃত্বের অবস্থানে পৌঁছেছে।

তিনি বলেন, একটি দেশকে শক্তিশালী ও উন্নত পর্যায়ে নিয়ে যেতে শিক্ষকদের ভূমিকা অপরীসিম। তরুণ প্রজন্মকে সঠিক শিক্ষা ও দিকনির্দেশনা দিয়ে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষকদের বড় দায়িত্ব রয়েছে।

মন্ত্রী শিক্ষকদের এ দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে নতুন প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করার আহ্বান জানান।

পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসতিয়াক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খান ফাউন্ডেশন ও দি মিলেনিয়াম ইউনিভার্সিটির চেয়ারপারসন অ্যাডভোকেট রোখসানা খন্দকার।

এ ছাড়া বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক তোফাজ্জল হোসেন মাস্টার, পলাশ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি সুলতান উদ্দিনসহ শিক্ষক ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..