✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

তারকা হওয়ার স্বপ্নে কেন নাম বদলেছিলেন ইধিকা?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-০৩, | ১৩:৫৬:২৯ |
ঢালিউড তারকা শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ সিনেমা দিয়ে বড় পর্দায় আলোচনায় আসেন ওপার বাংলার অভিনেত্রী ইধিকা পাল। পরবর্তীতে শাকিবের সঙ্গে ‘বরবাদ’- এ অভিনয় করেও বেশ সফল হন তিনি। পরে টালিউডে দেবের বিপরীতে ‘খাদান’ সিনেমায় অভিনয় করে দুই বাংলাতেই নিজস্ব অবস্থান তৈরি করেন তিনি। কাজের ক্ষেত্রে প্রতিনিয়ত আলোচনায় থাকলেও পর্দার এই অভিনেত্রীর আসল নাম কিন্তু ইধিকা নয়।

অভিনয় জীবনের শুরুর দিকে তার নাম ছিল ‘টুম্পা পাল’। ‘আরব্য রজনী’, ‘কপালকুণ্ডলা’ ও ‘রিমলি’র মতো টেলিভিশন ধারাবাহিকে কাজের সময়েও বিনোদন অঙ্গন ও পরিচিত মহলে তিনি টুম্পা নামেই পরিচিত ছিলেন।

কিন্তু শোনা যাচ্ছে, রুপালী জগতে স্থায়ী আসন তৈরি এবং বড় পর্দায় আত্মপ্রকাশের কথা ভেবেই নাকি নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেন এই অভিনেত্রী! ‘টুম্পা’ নামটি বেশ প্রচলিত ও সাধারণ হওয়ায় ইন্ডাস্ট্রির উপযোগী একটি ভিন্নধর্মী নামের খোঁজে ছিলেন তিনি। সেই ভাবনা থেকেই পরবর্তীতে বেছে নেন ‘ইধিকা’ নামটি।



নাম পরিবর্তনের পর বড় পর্দায় নতুন পরিচিতি নিয়ে পথচলা শুরু করেন তিনি। বর্তমানে ছোট পর্দা পেরিয়ে দেব ও শাকিব খানের মতো তারকাদের সঙ্গে পরপর চলচ্চিত্রে কাজের মাধ্যমে ব্যস্ত সময় পার করছেন ইধিকা।

জানা গেছে, নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়ের ‘কুইন ভিক্টোরিয়া ও গোয়েন্দা কানাইচরণ’ চলচ্চিত্রে দেখা যাবে তাকে। পাশাপাশি পরিচালক পথিকৃৎ বসুর একটি নতুন প্রজেক্টে অভিনেতা জিতের বিপরীতেও তার অভিনয় করার বিষয়ে আলোচনা চলছে। তবে এ বিষয়ে প্রযোজনা সংস্থা বা শিল্পীদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

সূত্র: হিন্দুস্তান টাইমস 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..