✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

তুরাগ নদে ফুটবল তুলতে গিয়ে দুই শিশু নিখোঁজ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-০১, | ১৪:৪৩:০৪ |

টঙ্গীর তুরাগ নদে ফুটবল তুলতে গিয়ে দুই শিশু নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) নিখোঁজ হলেও আজ বৃহস্পতিবার দুপুর গড়িয়ে গেলেও এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি।

নিখোঁজ দুই শিশু হলো- টঙ্গীর বউ পূর্ব আরিচপুর এলাকার শাহজাহাবের ছেলে আবির হোসেন ইউনুস (১০) ও নিরব (৯)। নিরবের পিতার নাম জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় ওই দুই শিশু টঙ্গীর তুরাগ নদের জামাই বাজার এলাকায় রেলওয়ে ব্রিজের নিচে মাছ ধরতে যায়। সে সময় পাশে কিছু ছেলে ফুটবল খেলছিলো। খেলার সময় এক পর্যায়ে তাদের ফুটবলটি তুরাগ নদে পড়ে যায়। তারপর বলটি তুলে দিতে মাছ ধরতে যাওয়া শিশুদের বলা হয়। তখন ফুটবল তুলতে গিয়ে আবির ও নিরব নিখোঁজ হয়।

খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরিদল উদ্ধার অভিযান চালায়। পরে মধ্যরাতে উদ্ধার অভিযান সমাপ্ত করে। বৃহস্পতিবার সকালে আবারও উদ্ধার অভিযান শুরু হয়।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম জানান, নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে। নদীতে প্রচুর স্রোত, তাই অভিযান জোরদার করা হয়েছে।

নিখোঁজদের স্বজনরা নদের তীরে অপেক্ষায় আছেন কখন দেখা মিলবে ওই দুই শিশুর।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..