✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

এটিএমে টাকা উত্তোলনের সীমা বাড়ালো বাংলাদেশ ব্যাংক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৪-১২, | ১২:২১:২৭ |

এটিএম বুথ থেকে টাকা উত্তোলনের সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। একজনের সর্বোচ্চ সীমার ন্যূনতম পরিমাণ এক লাখ টাকা করার নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণভাবে এটিএম বুথ থেকে দিনে তিনবারে সর্বোচ্চ ৫০ হাজার টাকা উত্তোলন করা যায়।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, সরকার ঘোষিত বিধি-নিষেধ চলাকলীন সাধারণ জনগণের চাহিদা মোতাবেক নগদ অর্থের সরবরাহ নিশ্চিত করতে এটিএমে পর্যাপ্ত অর্থ সরবরাহ করতে হবে। এটিএম থেকে টাকা উত্তোলনের ক্ষেত্রে সর্বোচ্চ সীমার ন্যূনতম পরিমাণ হবে ১ লাখ টাকা। এ ছাড়া সরকার নির্ধারিত সময়সীমার আলোকে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেসে (এমএফএস) টাকা সরবরাহ নিশ্চিত করতে বলা হয়েছে।

এর আগে এক নির্দেশনার মাধ্যমে এমএফএসে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেনের সর্বোচ্চ মাসিক সীমা ৭৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ২ লাখ টাকা করা হয়। এ ছাড়া ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেনে ৪০ হাজার টাকা পর্যন্ত চার্জ না কাটার নির্দেশ দেওয়া হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..