✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সুরকার, সংগীত পরিচালক সেলিম আশরাফ আর নেই

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৩-০২, | ১০:৪২:৩৪ |

‘যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তিসেনা’. জনপ্রিয় এই দেশাত্মবোধক গানসহ অসংখ্য জনপ্রিয় গানের সুরকার সেলিম আশরাফ আর নেই। গতকাল রোববার দিবাগত রাত তিনটায় বনশ্রীতে নিজের বাসায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার মৃত্যুর খবর নিশ্চিত করে স্ত্রী বিশিষ্ট কণ্ঠশিল্পী আলম আরা মিনু এক ফেসবুক পোস্টে লিখেছেন, “… সুরকার সেলিম আশরাফ আর নেই। রাত ৩টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমরা সবাই দোয়া প্রার্থী।”

সেলিম আশরাফ দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট, রক্ত ও কিডনি সমস্যায় ভুগছিলেন। প্রতি সপ্তাহে তাঁর ডায়ালাইসিস করাতে হতো। সবশেষ গত ফেব্রুয়ারি মাসে বেশি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে হাসপাতালে নেওয়া হয়। প্রতিদিনই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।

অসংখ্য দেশাত্মবোধক ও আধুনিক জনপ্রিয় গানের সুর করেছেন তিনি। তার সুরকরা গানগুলোর মধ্যে রয়েছে— ‘ওই যে দেখা যায়রে হিজল তলার গাঁয়রে’, ‘এ আমার অহঙ্কার আমি যে পেয়েছি একুশের মতো’, ‘এই জীবনতো অনেক কিছুই চায়’, ‘যে বাতাসে ফোটে ফুল’, ‘এই যাদুটা যদি সত্যি হয়ে যেত’।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..