✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ঢাকায় বাইডেনের বিশেষ দূত জন কেরি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৪-০৯, | ০৬:৫৪:১০ |

যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ঢাকায় পৌঁছেছেন।

শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে দিল্লি থেকে মার্কিন বিমানবাহিনীর বিশেষ একটি উড়োজাহাজে তিনি ঢাকায় পৌঁছান।

বিমানবন্দরে জন কেরিকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

আগামী ২২ এপ্রিল বিশ্ব জলবায়ু সম্মেলন সামনে রেখে তার এই সফর বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে। জন কেরি যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ুবিষয়ক বিশেষ দূত।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে ২০১৬ সালের ২৩ আগস্ট এক দিনের সফরে ঢাকায় এসেছিলেন তিনি।

জলবায়ু পরিবর্তনজনিত কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ। বর্তমানে ক্লাইমেট ভালনারেবল ফোরামের চেয়ারম্যানও বাংলাদেশ।

সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্র জানায়, জন কেরি ঢাকা সফরে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি ও চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়ে আলাপ করবেন। তিনি দুপুরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..