বাড্ডায় ফার্নিচারের গোডাউনে আগুন নিয়ন্ত্রণে

প্রতীকী ছবি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-০৬, | ১২:১২:৩৬ |
রাজধানীর বাড্ডার সাতারকুলে একটি ফার্নিচারের গোডাউনে রবিবার (৬ সেপ্টেম্বর) ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আগুন লাগার এক ঘণ্টা পর তা নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় আজ রোববার সকাল ৯টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে সকাল ৮টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।

তিনি বলেন, বাড্ডার সাতারকুল এলাকার একটি ফার্নিচারের গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। সকাল ৮টা ৫৫ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। পরে সকাল ৯টা ১৯ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট। তাদের চেষ্টায় ৯টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..