✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৮-৩১, | ১৪:৪০:২০ |ইরান যুদ্ধ চায় না, তবে কোনো আগ্রাসনের মুখে নিষ্ক্রিয় থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, আগ্রাসনের জবাব দিতে ইরান প্রস্তুত।
সোমবার সকালে কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) ২৬তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে তেহরান ছাড়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পেজেশকিয়ান।
ইরানের অবস্থান স্পষ্ট করে পেজেশকিয়ান বলেন, আমরা যুদ্ধ চাই না। এটি একটি স্পষ্ট বার্তা, যা আমরা এখন পর্যন্ত বিশ্বকে জানিয়েছি। কিন্তু যেকোনো আগ্রাসনের মুখে আমরা কখনোই নিষ্ক্রিয় থাকব না এবং আগ্রাসনকারীদের চূড়ান্ত জবাব দেব।
ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, এ অঞ্চলে অস্থিতিশীলতা ও অশান্তি কোনো দেশের জন্যই কল্যাণ বয়ে আনবে না। বরং তা সবার জন্যই নতুন প্রতিবন্ধকতা তৈরি করবে। তাই এ অঞ্চলের নিরাপত্তা, অর্থনীতি ও উন্নয়ন নিশ্চিত করতে আমাদের অবশ্যই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সূত্র: তাসনিম নিউজ।