ব্রাজিলিয়ান উইঙ্গারকে দলে নিলো ম্যানচেস্টার সিটি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-০১, | ০০:৫৭:১৬ |

পালমেইরাস থেকে ২২ বছর বয়সী ব্রাজিলিয়ান উইঙ্গার অ্যালান এলিয়াসকে পাঁচ বছরের চুক্তিতে দলে ভেড়াল ম্যানচেস্টার সিটি।  দলবদলের মৌসুমে ক্লাবে এটি ক্লাবটির ষষ্ঠ সংযোজন।

সোমবার (৩১ আগস্ট) এক বিবৃতিতে সিটির ফুটবল পরিচালক হুগো ভিয়ানা বলেন, অ্যালান সত্যিই একজন চমৎকার ফুটবলার। আমরা মনে করি, সে দলের জন্য একটি বড় সম্পদ হয়ে উঠবে। তার সংক্ষিপ্ত ক্যারিয়ারেই সে নিজের সেরাটা দেওয়ার জন্য লড়াই করতে প্রস্তুত।

বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, সাও পাওলোর এই ক্লাবের একাডেমি থেকে উঠে আসা এবং মূল দলের হয়ে ৯৬টি ম্যাচ খেলা এই খেলোয়াড়ের জন্য সিটি প্রায় ৪০ মিলিয়ন ইউরো (৪৭ মিলিয়ন ডলার) খরচ করতে সম্মত হয়েছে।

এই দলবদলের মৌসুমে এলিয়ট অ্যান্ডারসন, জেরোনিমো রুলি, আইয়ুব বুয়াদি, জেরেমি মঙ্গা এবং পিয়ার্স চার্লসও ক্লাবে যোগ দিয়েছেন। অ্যালান বলেন, আমার জন্য এটি এক অবিশ্বাস্য মুহূর্ত। গত ১৫ বছরে যা কিছু তারা অর্জন করেছে, তার সুবাদে খেলোয়াড়দের কাছে ম্যানচেস্টার সিটি বিশ্বের অন্যতম আকর্ষণীয় একটি ক্লাব। এটি আমার জীবনের সবচেয়ে গর্বের মুহূর্ত। আমি পালমেইরাসকে ভালোবাসি এবং সবসময়ই ভালোবাসব, তবে সিটিতে আসার সিদ্ধান্তটি নেওয়া ছিল খুবই সহজ।

ফ্লোরিয়ানোপলিসে জন্ম নেওয়া এই ব্রাজিলিয়ান আশা প্রকাশ করেন, তিনি প্রিমিয়ার লিগে আরেকজন ভালো ব্রাজিলিয়ান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন এবং গ্যাব্রিয়েল জেসুস, এডারসন ও ফার্নান্দিনহোর মতো খেলোয়াড়দের পদাঙ্ক অনুসরণ করবেন। যারা সবাই সিটির হয়ে প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..