থানচিতে জিপ উল্টে নিহত ১, আহত ৩

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-৩১, | ১৩:৫৪:১০ |

বান্দরবানের থানচি উপজেলার লিটক্রে সীমান্ত সড়কে একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মো. দেরাজ মিঞা (৫৬) নামে এক জিপচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

রবিবার (৩০ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে লিটক্রে সড়কের ১১ কিলোমিটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

থানচি থানার ওসি কানন সরকার জানান, স্থানীয়দের মাধ্যমে দুর্ঘটনার খবর পেয়ে থানচি থানা পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে যান। স্থানীয়দের সহযোগিতায় হতাহতদের উদ্ধার করে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। ঘটনাস্থলেই জিপচালক মো. দেরাজ মিঞার মৃত্যু হয়।

তিনি জানান, আহত ৩জনই ঠিকাদার হিসেবে ১৭ ইসিবির অধীনে থানচি-লিটক্রে সড়কে কাজ করে আসছিলেন। রবিবার তারা রেমংপাড়া ক্যাম্প থেকে স্থান পরিদর্শন শেষে থানচি সদরে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. হাসিবুল হোসেন জানান, হাসপাতালে আনার পর আহত ৩ জনকে প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

নিহত মো. দেরাজ মিঞা চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার দক্ষিণ ডলুর কুল গ্রামের বাসিন্দা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..