✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

করোনাভাইরাস: রমজানে মসজিদে নববীতে শিশুদের প্রবেশ নিষেধ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৪-০৪, | ০৭:০৪:৪৫ |

আর মোটে কয়েকদিন বাকী রমজান মাসের, এরই মধ্যে সৌদিআরবের মসজিদে নববীতে ১৫ বছরের নিচের শিশুদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধেই আগে থেকেই মূলত এই সতর্কতা নেওয়া হয়েছে।

এ নিষেধাজ্ঞা আরোপের ফলে শিশুরা এ বছর রমজানে তারাবির নামাজ পড়তে মসজিদটিতে যেতে পারবে না। রিয়াদ থেকে প্রকাশিত আরব নিউজের এক প্রতিবেদনে এমনটাই উঠে আসে। প্রতিবেদনে আরও বলা হয়, রমজান মাসে তারাবির পড়ার সময়ও অর্ধেকে নিয়ে আসা হয়েছে।

তারাবির নামাজের আধাঘণ্টা পর মসজিদ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্বিতীয়বারের মতো এ বছর ইতেকাফও বাতিল করা হয়েছে। মসজিদে নববীতে রোজা ভাঙতে চাইলে নিজ খরচে কেবল পানি ও খেজুর দিয়ে ইফতার করতে হবে। এছাড়া এ বছর মসজিদটিতে সেহরি খাওয়াও বারণ করে দেওয়া হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..