✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

৫টি এফএনএফ নম্বরে ২৫ হাজার টাকা বিকাশ ফ্রিতে!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৪-০৪, | ০৬:৫৬:৩৬ |

৫০ হাজার টাকার বেশি সেন্ড মানির (টাকা পাঠানো) খরচ ৫ টাকা থেকে বাড়িয়ে ১০ টাকা করেছে মোবাইলে আর্থিক সেবাদানকারী (এমএফএস) প্রতিষ্ঠান ‘বিকাশ’। একই সঙ্গে গ্রাহকের ৫টি পছন্দের (এফএনএফ) নম্বরে ২৫ হাজার টাকা পর্যন্ত সেন্ডমানি ফ্রি করেছে প্রতিষ্ঠানটি।

চলতি মাস থেকেই নতুন এ চার্জ কার্যকর করা হয়েছে বলে জানিয়েছেন বিকাশের হেড অব করপোরেট কমিউনিকেশনস শামসুদ্দিন হায়দার ডালিম।

এ বিষয়ে বিকাশের হেড অব করপোরেট কমিউনিকেশনস জানান, বিকাশে নতুন ক্যাম্পেইন শুরু হয়েছে। এর আওতায় ৫ কোটি ১০ লাখ গ্রাহকের জন্য এখন ৫টি প্রিয় নম্বরে ২৫ হাজার টাকা পর্যন্ত সেন্ড মানি ফ্রি রাখা হয়েছে। এমএফএস লেনদেনের তথ্য বিশ্লেষণ করে আমরা দেখেছি প্রায় ৯০ শতাংশ গ্রাহকই প্রতি মাসে গড়ে তিন থেকে চারটি অ্যাকাউন্টে ১৫ থেকে ২০ হাজার টাকা পাঠিয়ে থাকেন। তাই গ্রাহককে এই ফ্রি সেবা দেওয়া হচ্ছে।

তিনি আরো জানান, বিকাশের মোট গ্রাহকের ২ থেকে ৩ শতাংশ ৫০ হাজার টাকার উপরে টাকা পাঠিয়ে থাকেন। তাদের টাকা পাঠানোর খরচ বেড়েছে। অর্থাৎ ৫০ হাজার টাকার উপরে লেনদেন করলে তাদের সেন্ড মানির চার্জ ৫ টাকা থেকে বাড়িয়ে ১০ টাকা করা হয়েছে।

বিকাশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রয়োজনীয় পরিমাণ টাকা পাঠানোকে চার্জবিহীন করে গ্রাহকদের আর্থিক লেনদেনের মূল সেবাটিকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করেছে বিকাশ। দেশের প্রায় ৯ কোটির বেশি মানুষের হাতে মোবাইল ফোন থাকলেও ৬৯ শতাংশ ব্যবহার করেন ফিচার ফোন।

প্রসঙ্গত, যারা ইউএসএসডি চ্যানেলই ব্যবহার করেন। *২৪৭# কিংবা বিকাশ অ্যাপ ব্যবহারকারী উভয় শ্রেণির গ্রাহকের জন্যই নতুন এই উদ্যোগে সেন্ড মানি ফ্রি সুবিধা পাবেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..