✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

করোনায় আক্রান্ত অক্ষয় কুমার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৪-০৪, | ০৬:৪৪:৩৮ |

এবার করোনা আক্রান্ত হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার। রবিবার (৪ এপ্রিল) সকালে এক টুইট বার্তায় নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর জানান তিনি। অক্ষয় লিখেছেন, তার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। আপাতত হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি। পাশাপাশি গত কয়েকদিনে তার সংস্পর্শে যারা এসেছেন, তাদের সবাইকে করোনা পরীক্ষা করার অনুরোধ জানিয়েছেন অক্ষয়।

বর্তমানে ‘রাম সেতু’ ছবির শুটিং করছিলেন অক্ষয়। গত ৩০শে মার্চ এই ছবির শুটিং শুরু হয়। ছবিতে অক্ষয়ের নায়িকা জ্যাকলিন ফার্নান্দেজ ও নুসরাত ভারুচা। সমস্ত বিধি মেনেই শুটিং চলছিল, তবুও রেহাই পেলেন না এ অভিনেতা। দু’দিন আগেই আলিয়া ভাটের করোনা আক্রান্ত হওয়ার খবর সামনে এসেছে। এছাড়া আমির খানের মতো তারকাও সম্প্রতি কোভিড-১৯ এর শিকার হয়েছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..