✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-২৬, | ১১:২৬:১৯ |

বিশ্বে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। আজ বায়ুদূষণের তালিকায় বায়ুমান স্কোর ৮৭ নিয়ে বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান ১৯তম। বাতাসের এই অবস্থার মানকে‘মাঝারি বা সহনীয়’ হিসেবে বিবেচিত হয়।

বুধবার সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।

আইকিউএয়ারের সূচক অনুযায়ী, বিশ্বে বায়ুদূষণের তালিকায় ২০৪ স্কোর নিয়ে দূষণের শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। যা ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। ১৬১ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। 

এছাড়াও ১৫৭ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে উঠে এসেছে মালয়েশিয়ার কুয়ালালামপুর। এর পরের অবস্থানে রয়েছে উগান্ডার কাম্পালা, কাতারের দোহা ও মালয়েশিয়ার শহর কুচিংয়ের মতো শহরগুলো দূষণে ওপরের দিকে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয় বায়ুর মান। আর ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। অন্যদিকে ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়।

এ ছাড়া স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..