✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-২২, | ০১:২২:৪১ |
তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় জায়গা পেলেন বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী।  শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে তিনি মন্ত্রী হিসেবে শপথ নেন। তিনি পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন বলে জানা গেছে।

দীর্ঘ প্রতিক্ষার পর জেরী মূল্যায়িত হওয়ায় বান্দরবানে সর্বত্র আনন্দের বন্যা বইছে। জেলার ৭টি উপজেলা এবং ৩৪টি ইউনিয়নে বিএনপিসহ সর্বস্তরের মানুষের মধ্যে নতুন আশা জেগেছে।

নির্বাচন অফিস ও রাজনীতিবিদদের তথ্যমতে, ১৯৯১ সালে বান্দরবানে বীর বাহাদুর উশৈসিং আওয়ামী লীগ থেকে প্রথমবারের মতো জয়ী হন। তবে ১৯৯১-৯৬ পর্যন্ত বিএনপির মাম্যাচিং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ছিলেন। এরপর ১৯৯৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির প্রার্থী সাচিং প্রু জেরী বিজয়ী হলেও ওই বছরের জুনের পুনর্নির্বাচনে আওয়ামী লীগের বীর বাহাদুর উশৈসিং পুনরায় জয়ী হন। ২০০১ সালের নির্বাচনে সাচিং প্রু জেরী বিদ্রোহী প্রার্থী হয়ে পরাজিত হয়। ২০০৮ সালের নির্বাচনেও বিএনপির প্রার্থী হয়ে সাচিং প্রু জেরী আওয়ামী লীগের প্রার্থীর কাছে ১৯ হাজার ভোটে পরাজিত হয়।  

জুলাই বিপ্লবের পর ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির প্রার্থী সাচিং প্রু জেরী বিপুল ভোটে বিজয়ী হন। দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি মন্ত্রী হিসেবে শপথ নিলেন।  

তার বাবা অংশৈ প্রু চৌধুরী তৎকালীন বান্দরবান বোমাং সার্কেলের চিফ ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকারের আমলের খাদ্য, বিমান ও পর্যটন প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন।   

বিগত সরকারের আমলেও পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব ছিল বান্দরবান সংসদ সদস্যের হাতে। বিএনপি সরকারের সাত মাসের মাথায় ফের মন্ত্রিত্ব পেল বান্দরবান।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..