✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

১৩ হাজার ৫০০ বর্গফুটের পতাকা প্রদর্শন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৩-২৬, | ০৬:৫৩:৫৮ |

বগুড়া জিলা স্কুল মাঠে ১৩ হাজার ৫০০ বর্গফুটের লালসবুজ রঙের বিশাল জাতীয় পতাকাপ্রদর্শনের হয়েছে। ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে শুক্রবার সকাল ১০টায় এই বিশাল পতাকা প্রদর্শন করা হয়।

বগুড়া জিলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর উদ্যোগে সকাল ১০টায় বগুড়া জিলা স্কুল মাঠে ১৩ হাজার ৫০০ বর্গফুটের বিশাল পতাকা প্রদর্শন উপলক্ষ্যে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হক। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে আনুষ্ঠানিকভাবে মুক্তিযোদ্ধাদের করনার উদ্বোধন করা হয়। পরে অনুষ্ঠানিকভাবে কাপড়ের তৈরি বৃহৎ জাতীয় পতাকার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।

এতে অংশ নেন জিলা স্কুলের তিন শতাধিক শিক্ষার্থী। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে স্মরণীয় করে রাখতে বগুড়া জিলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন এই বিশাল পতাকা প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়। স্বাধীনতার পর এ পর্যন্ত দেশে এটি কাপড়ের তৈরি সর্ববৃহৎ জাতীয় পতাকা বলে দাবি করেছেন আয়োজকরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..