✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

একের পর এক ওপেনএআইতে পদত্যাগের হিড়িক

এবার বিদায় নিলেন অল্টম্যানের দীর্ঘদিনের সঙ্গী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-১২, | ১৩:৪২:৩১ |

শেয়ারবাজারে আসার (আইপিও) জোর প্রস্তুতি নিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওপেনএআই। ধারণা করা হচ্ছে, শেয়ারবাজারে এলে প্রতিষ্ঠানটির বর্তমান ৮৫২ বিলিয়ন ডলারের বাজারমূল্য ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে! ঠিক এমন এক আইপিও উন্মাদনার মাঝেই বড়সড় ধাক্কা খেল স্যাম অল্টম্যানের কোম্পানি। পদত্যাগ করেছেন ওপেনএআইয়ের চিফ অপারেটিং অফিসার (সিওও) ও অল্টম্যানের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী ব্র্যাড লাইটক্যাপ।

২০১৮ সালে ওপেনএআইতে যোগ দেওয়া লাইটক্যাপ সম্প্রতি কর্মীদের কাছে পাঠানো এক বার্তায় নিজের এই ‘তিক্ত-মধুর’ বিদায়ের কথা জানান। তিনি জানান, এখন তিনি সম্পূর্ণ নতুন কিছু শুরু করতে চান; তবে ভিন্ন দৃষ্টিকোণ থেকে এআইয়ের বৃহত্তর মিশনে কাজ চালিয়ে যাবেন।

ওপেনএআইকে একটি গবেষণাগার থেকে পুরোদস্তুর ব্যবসায়িক প্রতিষ্ঠানে রূপান্তরের অন্যতম কারিগর ছিলেন লাইটক্যাপ। মাত্র ১৮ মাসের মধ্যে তার নেতৃত্বেই কোম্পানির বিপণন টিমের কর্মীসংখ্যা ৫০ থেকে বেড়ে ৭০০ ছাড়ায়। তার বিদায়ে সিইও স্যাম অল্টম্যান বলেন, ওপেনএআইয়ের আইডিয়া যখন সবার কাছে ‘পাগলামি’ মনে হতো, ব্র্যাড তখন সেটি বুঝেছিলেন। তাকে ছাড়া আজ আমরা এই অবস্থানে আসতে পারতাম না।

তবে শুধু লাইটক্যাপই নন, সাম্প্রতিক সময়ে ওপেনএআই ছেড়েছেন আরও বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা। এ তালিকায় আছেন ভিডিও টুল ‘সোরা’র প্রধান বিল পিবলস, বিজ্ঞান উদ্যোগের প্রধান কেভিন ওয়েল, সেফটি সিস্টেম প্রধান জোহানেস হেইডেকসহ অনেকেই।

এত শীর্ষ কর্তার হঠাৎ বিদায়ের একক কোনো কারণ না থাকলেও এর পেছনে কোম্পানির অগ্রাধিকার পরিবর্তনকে অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। ওপেনএআই এখন তাদের সোরা বা অন্যান্য ছোট প্রকল্পগুলো থেকে সরে এসে মূলত এন্টারপ্রাইজ এআই ও কোডিংয়ের দিকেই বেশি মনোযোগ দিচ্ছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..