সর্বশেষ :
লোকসান কাটাতে ১৮ হাজার কোটি টাকা ভর্তুকি চায় বিপিসি মায়ের দুধ খাওয়ানোর হার কমেছে, ইউনিসেফ-ডব্লিউএইচওর উদ্বেগ মক্কা চুক্তিকে দীর্ঘমেয়াদি প্রতিরক্ষা অংশীদারত্ব বললেন সৌদি বাদশাহ মুন্সীগঞ্জে কুলসুম হত্যা মামলায় একজনের যাবজ্জীবন জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির লজ্জাবতী কাঁকড়া ১৬ বছর পর একই দিনে যুক্তরাষ্ট্রের তিন অঙ্গরাজ্যে মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতি ব্রিকসের উন্নয়ন ব্যাংকে শিগগিরই যোগ দেবে ইরান সওজের প্রধান প্রকৌশলী মঈনুল হাসানকে প্রত্যাহার সুপার কাপ ফাইনালের লড়াইয়ে কারা এগিয়ে, পিএসজি নাকি অ্যাস্টন ভিলা? বৃষ্টিপাতে উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি

ঢামেকে কিশোরীর লাশ রেখে পালালেন দুই ব্যক্তি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-১২, | ১৩:৩৪:৩১ |

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে আনুমানিক ১৫ বছর বয়সী এক কিশোরীর মরদেহ রেখে পালিয়ে গেছে দুই ব্যক্তি। বুধবার (১২ আগস্ট) বেলা ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে এ ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্রে জানা যায়, দুই ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশায় করে ওই কিশোরীকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। পরে ট্রলি করে তাকে জরুরি বিভাগের ভেতরে নেওয়া হয়। সেখানে কিশোরীর মৃত্যু হয়েছে বুঝতে পেরে একজন টিকিট আনার কথা বলে এবং অন্যজন গাড়ির ভাড়া দেওয়ার কথা বলে কৌশলে সেখান থেকে পালিয়ে যান। পরে হাসপাতালের কর্মীরা কিশোরীকে জরুরি বিভাগের চিকিৎসকের কাছে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কিশোরীর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কিশোরীর শরীরে আঘাতের চিহ্ন এবং গলায় ফাঁসের দাগ রয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরও জানান, নিহত কিশোরীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। একই সঙ্গে হাসপাতালের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অটোরিকশাসহ পালিয়ে যাওয়া দুই ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে। ঘটনা তদন্ত করা হচ্ছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..