✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

যে লক্ষণে বুঝবেন সঙ্গী আপনাকে সম্মান করে না

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-১১, | ১৫:১০:৩২ |
ভালোবাসার সম্পর্কে সম্মান না থাকলে ধীরে ধীরে সম্পর্ক ফিকে হতে থাকে। সঙ্গী হয়তো আপনাকে ভীষণ ভালোবাসে, কিন্তু দিনকে দিন আপনার সাথে এমন কিছু আচরণ করে, যা অপমানের শামিল। হয়তো অনেক বেশি রাগ করেন। রাগের মাথায় এমন আচরণ করেন যাতে আপনি ভীষণ বিব্রত হন। আপনি হয়তো সব আপমানকে গায়ে মাখছেন না। এটি ভুল। ভালোবাসা থাকুক বা না থাকুক, সম্মান ভীষণ জরুরি। তাই সঙ্গী সম্মান করছে কিনা তা বুঝে নিন। সেই অনুসারে তার সঙ্গে ঠান্ডা মাথায় আলোচনা করুন।   

কখন বুঝবেন সঙ্গী আপনাকে সম্মান করে না

সঙ্গী কথা রাখে না
সঙ্গী যদি আপনাকে সম্মান করে, ভালোবাসে, তাহলে প্রতি মুহূর্তে তিনি চেষ্টা করবেন আপনাকে দেওয়া কথা রাখতে। প্রতিশ্রুতি রাখার তিনি প্রাণপণ চেষ্টা করবেন। কিন্তু সঙ্গী যদি প্রতিবারই কথা না রাখে, আপনার মনের অবস্থা বোঝার চেষ্টা না করে, তা হলে বুঝবেন তিনি আপনাকে সম্মান করেন না। তিনি কখনোই আপনার অনুভূতির তোয়াক্কা করেন না।

সবার সামনে আপনাকে নিয়ে হাসি-ঠাট্টা করা
সঙ্গী আপনার সাপোর্ট-সিস্টেম, স্ট্রেন্থ। যে কোনো পরিস্থিতিতে একে অন্যের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়েছেন। কিন্তু সঙ্গী আদতে তা করেন না। বরং, পরিচিত-অপরিচিত মানুষের সামনে সব সময়ে আপনাকে অপদস্থ করেন। আর বলেন যে, মজা করছেন। কিন্তু এই মজার ছলেই তার আসল রূপ বেরিয়ে আসে। সঙ্গী যদি সত্যি আপনার কেয়ার করেন, তা হলে সবার সামনে তিনি ঢাল হয়ে দাঁড়াবেন। মজা একেবারেই করবেন না।

আপনার সাফল্যের মূল্য না দেওয়া
ধরুন আপনি নতুন চাকরি পেলেন, কিংবা কর্মক্ষেত্রে পদোন্নতি হলো। আপনার এই সাফল্যে সঙ্গী একেবারেই খুশি নন। আপনার জীবনে কী ঘটছে, তা নিয়ে সঙ্গী মাথা ঘামান না। এই ধরনের আচরণ সম্পর্কে একেবারেই কাম্য নয়। বিষয়গুলো ছোট হলেও এগুলোই প্রমাণ করে,  তিনি একেবারেই আপনাকে সম্মান করেন না।
 
সূত্র: এসময়

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..