✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২১-০৩-২২, | ০৪:৫৭:৪৪ |ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এক বিশেষ শুভেচ্ছা বার্তা দিয়েছেন। ২১ মার্চ বাংলাদেশের রাষ্ট্রপতি মো: আবদুল হামিদকে পাঠানো এক বিশেষ শুভেচ্ছা বার্তায় তিনি বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরপূর্তিতে রাষ্ট্রপতি ও বাংলাদেশের জনগণকে তাঁর আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশের অব্যাহত সমৃদ্ধি কামনা করেন।
ব্রিটেনের রানি তার শুভেচ্ছাবার্তায় বলেন- “বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরপূর্তিতে আমি অত্যন্ত আনন্দিত এবং এই বিশেষ মূহুর্তে আপনাকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি ও একই সঙ্গে বাংলাদেশের জনগণকে জানাচ্ছি শুভকামনা। আমাদের পারস্পরিক সম্পকের্র ভিত্তি গভীর বন্ধুত্বের ও সৌহার্দের এবং এর গুরুত্ব ও তাৎপর্য ৫০ বছর আগের মতো আজও অটুট রয়েছে। আমি আশা করি, একটি কঠিন বছরের পর বৈশ্বিক স্বাস্থ্যঝুঁকি মোকাবেলা করে আমাদের আগামী দিনগুলো আবারো সুন্দর হয়ে উঠবে।”
| 🕌 Fajr | 🕌 Dhuhr |
|---|---|
| -- | -- |
| 🕌 Asr | 🕌 Maghrib |
| -- | -- |
| 🕌 Isha | |
| -- | |
| দেশ ও মুদ্রা | ১ ইউনিট = টাকা | পরিবর্তন |
|---|---|---|
| ⏳ Currency data loading... | ||