✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

২ শতাধিক বাংলাদেশি আটক মালয়েশিয়াতে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৩-২০, | ০৪:১৪:২১ |

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী বিরোধী অভিযান চালিয়ে বাংলাদেশসহ বিভিন্ন দেশের ৩২৮ জনকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন। আটকৃতদের মধ্যে ২০৪ জন বাংলাদেশি। বাকিরা ইন্দোনেশিয়া, মিয়ানমার ও ভারতের নাগরিক।

শুক্রবার (১৯ মার্চ) দিবাগত রাতে কুয়ালালামপুরের জালান ইম্বির তিনটি কনস্ট্রাকশন সাইটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

অভিযান সম্পর্কে দেশটির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দাতুক সেরি ডক্টর ইসমাইল মোহাম্মাদ বলেন, এ অভিযানে ইমিগ্রেশনের ১৮৫ কর্মকর্তা ও প্রতিরক্ষা বাহিনীর ৫ জন অংশ নেন। আটককৃতদের বয়স ২৪ থেকে ৬৩ বছরের মধ্যে। তাদের সবার কোভিড-১৯ পরীক্ষা করা হবে। একই সঙ্গে কাগজপত্র যাচাই-বাছাই করা হবে।

একসঙ্গে থাকা এসব শ্রমিকদের থাকার জায়গা সরকারের বেঁধে দেওয়া নিয়ম অনুযায়ী করা হয়েছে কি না- তা নিয়েও তদন্ত করা হবে বলে জানিয়েছেন তিনি।

আটককৃতদের তদন্তের জন্য বুকিত জলিলের ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে ইমিগ্রেশনের ১৯৬৩ সালের করা আইনের ১৯৫৯/৬৩ ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..