✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

আইসিইউতে চিত্রনায়ক ফারুক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৩-১৩, | ১০:১১:২৪ |

আবারও গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন অভিনেতা ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান। তাকে জরুরি ভিত্তিতে আইসিইউতে নেয়া হয়েছে। এ তথ্য নিশ্চিত করেন ফারুকের ভাতিজি অভিনয়শিল্পী এবং উপস্থাপিকা আসমা পাঠান রুম্পা।

তিনি জানান, গত ৪ মার্চ থেকেই সিঙ্গাপুরে রয়েছেন ফারুক। নিয়মিতই চেকআপের জন্যই সিঙ্গাপুর গিয়েছিলেন তিনি। সবকিছু ঠিকঠাক ছিল। কিন্তু আজ শনিবার (১৩ মার্চ) সকালে ঘুম থেকে উঠছিলেন না।

ডাকাডাকি করে দেখা যায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। পরে দ্রুত তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানে এ মুহূর্তে তিনি চিকিৎসকের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রয়েছেন।

তার সঙ্গে কাউকে দেখা করতে দেয়া হচ্ছে না।

চাচার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন আসমা পাঠান রুম্পা।

এর আগে বেশ কয়েক দফায় অসুস্থ হয়েছেন ফারুক। সিঙ্গাপুরে নিয়েছেন উন্নত চিকিৎসা। করোনায়ও আক্রান্ত হয়েছিলেন এই বর্ষীয়ান চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..