✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-২১, | ১৯:৫৪:৫৭ |

রাজধানীর যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় আবুল কাশেম (৬০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে। 

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর সন্ধ্যা সোয়া ছয়টায় মৃত ঘোষণা করেন।

আবুল কাশেম শরিয়তপুর জেলার ডামুড্যা উপজেলার সিড্যা গ্রামের মৃত ফজরুল হকের ছেলে। বর্তমানে কাফরুলের পূর্ব শেওড়াপাড়ায় থাকতেন। দুই ছেলের জনক ছিলেন তিনি। 

নিহত আবুল কাশেমের ভাতিজি সুরমা আক্তার জানান, মিরপুরের শেওড়াপাড়ায় রড সিমেন্টের ব্যবসা প্রতিষ্ঠান ছিল তার চাচার। তার চাচা কয়েক দিন আগে গ্রামের বাড়ি শরিয়তপুর গিয়েছিলেন। সেখানে থেকে আজ মঙ্গলবার বিকেলে মোটরসাইকেল চালিয়ে ঢাকায় ফিরছিলেন। 

উদ্ধারকারী এক পথচারী জানান, ধোলাইপাড় এলাকায় দিয়ে যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভারে উপরে রাস্তায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিনি পড়ে যান। সেখান থেকে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন তারা। 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..