✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বায়ুদূষণে শীর্ষে জাকার্তা, ঢাকার বাতাস আজ সহনীয়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-০৭, | ১০:৫৭:০৭ |

বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় আজ মঙ্গলবার শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। অন্যদিকে, বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে ২১তম অবস্থানে।

মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৮টা ১৪ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সর্বশেষ সূচকে এ তথ্য জানা গেছে। সূচক অনুযায়ী-  আজ ঢাকার বাতাসের মান মাঝারি বা সহনীয় পর্যায়ে রয়েছে।

আইকিউএয়ারের তথ্যানুযায়ী, জাকার্তার এয়ার কোয়ালিটি ইনডেক্স স্কোর ১৮২, যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে পড়ে। অন্যদিকে ঢাকার স্কোর ৭৬, যা ‘মাঝারি’ বা সহনীয় বায়ুমানের নির্দেশক।

বায়ুমান সূচকে শূন্য থেকে ৫০ স্কোরকে ভালো, ৫১ থেকে ১০০ মাঝারি, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি স্কোরকে দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।

বিশেষজ্ঞদের মতে, ঢাকার বায়ুর মান ঋতুভেদে পরিবর্তিত হয়। সাধারণত শীতকালে দূষণের মাত্রা বেড়ে যায়, আর বর্ষা মৌসুমে বৃষ্টির কারণে বাতাসের মান কিছুটা উন্নত থাকে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..