সর্বশেষ :
হান্টা ভাইরাসে আক্রান্ত ৮ জনের শরীরে অ্যান্ডিজ ভাইরাস শনাক্ত: ডব্লিউএইচও দিনে ৫ ঘণ্টা ডিজিটাল স্ক্রিনে তাকিয়ে থাকছে ঢাকার শিশুরা টিকেটধারীদের জন্য ভিসা বন্ড বাতিল করল যুক্তরাষ্ট্র? ৫২ বছরের আক্ষেপ মেটালেন টুয়ানজেবে, চর্চায় কঙ্গোর রূপকথার নায়ক ফিফা কি খেলোয়াড়দের জীবন নিয়ে ঝুঁকি নিচ্ছে? বিশ্বকাপে স্বস্তি : ১৫ হাজার ডলারের বন্ড ছাড়াই দর্শকদের ভিসা দেবে যুক্তরাষ্ট্র ষষ্ঠ বিশ্বকাপ মিশন, ৪১ বছর বয়সেও ফুরিয়ে যাননি রোনালদো এবার কি হ্যারি কেইনে আলো জ্বলবে ফুটবল বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিং: সবার ওপরে ব্রাজিল, তৃতীয় আর্জেন্টিনা একুয়েডরের স্বপ্নের সারথি মোইসেস কাইসেদো

টিকা নিলেন রওশন এরশাদ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০২-২৫, | ০৭:৫২:৫০ |

মহামারি করোনাভাইরাসের টিকা (ভ্যাকসিন) নিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় সংসদের মেডিক্যাল সেন্টারে এই টিকা গ্রহণ করেন তিনি। বিরোধী দলীয় নেতার একান্ত সচিব মো. মামুন হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, করোনা মোকাবেলায় সরকারের গণটিকাদান কর্মসূচির অংশ হিসেবে উক্ত টিকা গ্রহণ করেন বিরোধীদলীয় নেতা। এসময় সংসদ মেডিক্যাল সেন্টারের চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।

টিকা গ্রহণ শেষে সকলকে টিকা গ্রহণের আহ্বান জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, ‘ভ্যাকসিনটি সম্পূর্ণ নিরাপদ। মানুষের জীবন রক্ষার্থে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। এটা গ্রহণ করা জরুরি।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..