✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

আত্মহত্যা: জাপানে ‘নিঃসঙ্গ মন্ত্রী’ নিয়োগ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০২-২৪, | ০৬:৫৭:৪৩ |

এক বছর আগে করোনা ভাইরাস হানা দেওয়ার পর থেকেই জাপানি নারীরা অবসাদের মতো মানসিক অসুস্থতার সঙ্গে লড়ছেন। গত বছর কেবল অক্টোবরেই ৮৮০ জন নারী আত্মহত্যা করেছেন। এই সংখ্যা ২০১৯ সালের থেকে ৭০ শতাংশ বেশি বৃদ্ধি পেয়েছে। গত ১১ বছরের মধ্যে এখন দেশটিতে আত্মহত্যার পরিমাণ বেশি। মানুষের মানসিক স্বাস্থ্যের অবনতি লক্ষ্য করে জাপান নিঃসঙ্গ বা একাকীত্ব মন্ত্রী নিয়োগ করেছে।

জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা ইতিমধ্যেই এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার জন্য মন্ত্রিসভার সদস্য তেতসুশি সুকামোটোর নাম জানিয়েছেন। তেতসুশি দেশের জন্মের হার নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। এর পাশাপাশি তিনি এখন একাকীত্ব ও নিঃসঙ্গ মোকাবিলায় সরকারি নীতির তদারকিও করবেন। নতুন মন্ত্রীকে প্রধানমন্ত্রী সুগা বলেছেন, ‘বিশেষ করে নারীরা নিঃসঙ্গতায় ভুগছেন এবং আত্মহত্যার হার বৃদ্ধি পাচ্ছে। আমি চাই আপনি বিষয়টি পরীক্ষা করে দেখুন এবং একটি বিস্তৃত কৌশল পেশ করুন’।

এর আগে ২০১৮ সালে যুক্তরাজ্যে এই পদে প্রথমবারের মতো মন্ত্রী নিয়োগ দেওয়া হয়েছিল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..